ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

নিজস্ব প্রতিনিধি ২৪ জুন ২০২৬ ০৭:৫১ পি.এম

বাংলাদেশ কর্মাস ব্যাংকে শুরু হয়েছে আমানত কারীর আমানতের খেয়ানত । দেশের অর্থনৈতিক ক্লান্তিলগ্নে নানা অপকর্মে লিপ্ত বাংলাদেশ কর্মাস ব্যাংকের কর্মকর্তাগণ এমনই একটি ঘটনা  পরিচয় গোপন রেখে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে কর্মকর্তাদের বেতন হিসাব ব্যবহার করে উজ্জীবন ক্যাম্পেইনের নামে বিপুল অংকের অর্থ ক্রেডিট ও ঝবষভ/চেকের মাধ্যমে উত্তোলনের অভিযোগ উঠেছে। বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ এর প্রধান শাখার বিরুদ্ধে। ঘটনাটি শাখার ব্যবস্থাপক এবং ম্যানেজার অপরারেশনের মাধ্যেমে ঘটনাটি গঠিত হয়।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের একজন ভুক্তভোগী কর্মকর্তা জানায় ব্যক্তিগত নিরাপত্তা, চাকরি হারানোর আশঙ্কা, বদলি, প্রশাসনিক হয়রানি এবং প্রতিশোধমূলক ব্যবস্থার ভয়ে আমরা কিছু বলিনা। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড দীর্ঘদিন ধরে আর্থিকভাবে দুর্বল ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের অবশিষ্ট আর্থিক সক্ষমতা, আমানতকারীর স্বার্থ এবং অভ্যন্তরীণ সুশাসন রক্ষার পরিবর্তে বর্তমান চেয়ারম্যানের প্রভাব/নির্দেশে ব্যাংকের অভ্যন্তর থেকে অস্বাভাবিক উপায়ে অর্থ বের হয়ে যাচ্ছে বলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ব্যাংকে। গত ০৪/০৬/২০২৬ ইং তারিখে চেয়ারম্যানের পিএস রকি এবং ব্যবস্থাপনা পরিচালকের পিএস হামিদুর রহমান কয়েকজন কর্মকর্তার নিকট থেকে ব্ল্যাংক স্যালারি অ্যাকাউন্টের চেকে স্বাক্ষর গ্রহণ করেন। কর্মকর্তাদের জনানো হয়েছে, “চেয়ারম্যান স্যার চেয়েছেন টার্গেট ফিলাপ করে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে।” যেখানে গত দুই বছর ধরে বদলি, চাকরিচ্যুতির ভয়, এইচআর কর্তৃক ব্যাখ্যা তলব এবং বিভিন্ন প্রশাসনিক চাপের কারণে কর্মকর্তারা অনেকেই কোনো প্রশ্ন করার সাহস পায় না। যে নির্দেশ আসে, চাকরি ও নিরাপত্তার স্বার্থে আমরা বাধ্য হয়ে তা পালন করি।
পরবর্তীতে দেখা যায়, কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত/বেতন হিসাবে “ওহপবহঃরাব অমধরহংঃ উবঢ়ড়ংরঃ ঈধসঢ়ধরমহ (টুুরনড়হ)-২০২৬” দেখিয়ে অস্বাভাবিকভাবে বড় অংকের অর্থ ক্রেডিট করা হয়েছে। সংযুক্ত ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, কারও হিসাবে ৪০,০০,০০০/- টাকা, কারও হিসাবে ৮০,০০,০০০/- টাকা পর্যন্ত ক্রেডিট করা হয়েছে। একই সঙ্গে/পরবর্তী সময়ে উক্ত অর্থ ঝবষভ/চেকের মাধ্যমে উত্তোলন করা হয়েছে, যা স্টেটমেন্টে সরাসরি লেনদেন রেকর্ড হিসেবে বিদ্যমান। অর্থাৎ এখানে শুধু মৌখিক অভিযোগ নয়, বরং ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট ও ডেবিট উভয় লেনদেনের রেকর্ড রয়েছে।
ভূক্তভোগী  ডেইলী প্রেজেন্ট টাইমস্ কে জানায় প্রকৃতপক্ষে কোনো স্বাভাবিক ইনসেন্টিভ হিসেবে আমাদের হাতে দেওয়া হয়নি বা আমরা এর প্রকৃত সুবিধাভোগী নই। বরং আমাদের বেতন হিসাব ব্যবহার করে ব্যাংকের অর্থ উত্তোলনের একটি প্রক্রিয়ায় আমাদের অনিচ্ছাকৃতভাবে জড়িত করা হয়েছে বলে আমরা মনে করি। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতে দায়ী হিসেবে দেখানো হতে পারেন, অথচ বাস্তবে আমরা প্রশাসনিক চাপ, চাকরি হারানোর ভয় এবং দীর্ঘদিনের হয়রানির কারণে বাধ্য হয়েছি।
বিষয়টি যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট ০৪/০৬/২০২৬ ইং তারিখের সিসিটিভি ফুটেজ, প্রধান শাখা ভল্ট/ক্যাশ মুভমেন্ট, সংশ্লিষ্ট চেক, ভাউচার, অনুমোদনপত্র, বোর্ড ।
ম্যানেজমেন্ট অনুমোদনের নথি, উজ্জীবন ক্যাম্পেইনের প্রকৃত নীতিমালা, ইনসেন্টিভ অনুমোদনের তালিকা এবং সংশ্লিষ্ট হিসাবসমূহের লেনদেন পরীক্ষা করা হোক বলে কর্মচারীদের দাবী। বিশেষভাবে ওই তারিখে দেলোয়ার হোসেন (এস ই ভিপি) প্রধান কার্যালয়, চেয়ারম্যানের পিএস ও এমডির পিএস প্রধান শাখার ভল্ট থেকে কীভাবে অর্থ গ্রহণ করেছেন, কোন গাড়িতে অর্থ নেওয়া হয়েছে এবং কার নির্দেশে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার সিসিটিভি ও অফিসিয়াল রেকর্ড পরীক্ষা করলে উদঘাটন করা সম্ভব হবে।
এতদিন বিভিন্ন অন্যায়, হয়রানি ও প্রশাসনিক নির্যাতনের কোনো কার্যকর সুবিচার পাইনি। কিন্তু বর্তমান বিষয়টি শুধু ব্যক্তিগত হয়রানির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ব্যাংকের অর্থ, আমানতকারীর স্বার্থ, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং সামগ্রিক ব্যাংকিং সুশাসনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমরা আর কোনো অনিয়মপূর্ণ বা বেআইনি কার্যক্রমে নিজেদের অনিচ্ছাকৃতভাবে জড়িত দেখতে চাই না।

অভিযোগকারীর পরিচয় কঠোরভাবে গোপন রেখে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা হোক ০৪/০৬/২০২৬ তারিখের সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, ভল্ট মুভমেন্ট, ক্যাশ উত্তোলন রেকর্ড, চেক, ভাউচার ও অনুমোদনপত্র অবিলম্বে সংরক্ষণ/জব্দের ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট স্যালারি অ্যাকাউন্টগুলোতে উজ্জীবন ক্যাম্পেইনের নামে ক্রেডিট হওয়া অর্থ এবং পরবর্তী ঝবষভ/চেক উত্তোলনের উৎস, উদ্দেশ্য, অনুমোদন ও প্রকৃত সুবিধাভোগী নির্ধারণ করা হোক;চেয়ারম্যানের পিএস জনাব রকি এবং এমডির পিএস জনাব হামিদুর রহমান কর্তৃক ব্ল্যাংক চেকে স্বাক্ষর গ্রহণ এবং পরবর্তী অর্থ উত্তোলনের অভিযোগ তদন্ত করা হোক; তদন্ত চলাকালীন অভিযোগকারী বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বদলি, চাকরিচ্যুতি, ব্যাখ্যা তলব, শাস্তিমূলক ব্যবস্থা বা অন্য কোনো প্রতিশোধমূলক হয়রানি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হোক;অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ

news image

লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

news image

বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল

news image

বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল

news image

জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!

news image

যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড