ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের অবৈধ অভিবাসীদের অভিযানে ভারতীয় সাতজন প্রেফতার চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক ১১ ফেব্রু ২০২৫ ০২:০৩ পি.এম

যুক্তরাজ্যের লেবার পার্টির সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় অভিযান করছে এবং বেআইনি অভিবাসীদের গ্রেফতার করছে। ভারতীয় রোস্তোরাঁ, নেইল বার, গাড়ি ধোয়া ও অন্য দোকানগুলোতেও অভিযান হচ্ছে। সেই সব জায়গায় নথিহীন অভিবাসীরা কাজ করে কি না তা দেখা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অভিযান চলছে। জানুয়ারিতে মোট ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। গত বছর জানুয়ারির তুলনায় যা ৪৮ শতাংশ বেশি। শুধু জানুয়ারিতেই ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি।

লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ১৯ হাজার বেআইনি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় রোস্তোরাঁ, টেকঅ্য়াওয়ে, ক্যাফে, খাবার, পানীয় ও তামাক শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় অভিযান চালানো হয়েছে।

উত্তর ইংল্যান্ডে একটি ভারতীয় রোস্তোরাঁ থেকে সাতজনকে গ্রেফতার ও চারজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, অভিবাসনের নিয়ম মানতে হবে। দীর্ঘদিন ধরে মালিকরা বেআইনি অভিবাসীদের নিয়োগ ও শোষণ করেছে। প্রচুর মানুষ বেআইনিভাবে এসেছে এবং তারা বেআইনিভাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বলা হয়েছে, এর ফলে ছোট নৌকা করে চ্যানেল পার হয়ে মানুষ বিপজ্জনকভাবে যুক্তরাজ্যে এসেছেন। তার প্রভাব অভিবাসন ব্যবস্থা ও দেশের অর্থনীতির ওপরে পড়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ওপরেও বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবল চাপ আছে। তিনিও চার্টার বিমানে করে বেআইনি অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠাচ্ছেন।

যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের ভিডিও বা ছবিও প্রকাশ করা হচ্ছে। বাসে করে তাদের নিয়ে গিয়ে চার্টার করা বিমানে পাঠানো হচ্ছে। বলা হয়েছে, যাদের এইভাবে ফেরত পাঠানো হচ্ছে, তারা মূলত মাদক, চুরি, ধর্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত অপরাধী।

হোম অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫-এর ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযান ও বেআইনি অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে।

হোম অফিসের এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি মন্টেগোমারি বলেছেন, একটা কড়া বার্তা গেছে। যারা বেআইনিভাবে ঢুকছে তাদের লুকিয়ে থাকার কোনো জায়গা থাকবে না।

সূত্র: ডয়েচে ভেলে

আরও খবর

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে

news image

নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু