নিজস্ব প্রতিবেদক ২৩ ফেব্রু ২০২৫ ০৬:০৮ পি.এম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর কর্মী সমর্থকের দু'গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সারে দশটায় পবিপ্রবি ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্ত্বরে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটে।
ক্যাম্পাস সুত্রে জানাযায়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় যোগদিতে আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবির ক্যাম্পাসে আসেন। এসময় আলতাফ হোসেন চৌধুরীকে তার অনুগত কর্মী-সমর্থকরা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপুর নেতৃত্বে মুক্তবাংলা চত্ত্বরে স্বাগত জানাতে জমায়েত হয়। এ অনুষ্ঠানে দাওয়াত না করায় আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ১০/১৫ জনের একটি গ্রুপ হামলা করলে দু'গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, বিএনপি নেতা জসিমউদদীন হাওলাদার, মতিউর রহমান দিপু গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনাটি ঘটেছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা (উপজেলা বিএনপি) কিছুই জানিনা। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক।
কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী সংঘর্ষের ঘটনাটিকে অনাকাঙ্খিত অনভিপ্রেত দুঃখ জনক আখ্যায়িত করে বলেন, তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম