খেলাধুলা ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৩:৪১ পি.এম
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের চূড়ান্ত লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে ভারত শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে, অন্যদিকে দীর্ঘ ২৫ বছরের শিরোপা-খরা কাটানোর জন্য প্রস্তুত নিউজিল্যান্ড।
চলতি আসরে ভারত ও নিউজিল্যান্ড একই গ্রুপে ছিল। ভারত ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায়, আর নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দু'দল, যেখানে ভারত ৪৪ রানে জয় লাভ করে। ঐ ম্যাচে ভারতের বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট শিকার করে নজর কাড়েন।
সেমিফাইনালে ভারত শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছায়। ২০১৩ ও ২০১৭ সালের পর আবারও শিরোপার জন্য লড়বে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “টানা তিন বছর আমরা আইসিসির তিনটি ফাইনাল খেলেছি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমাদের খুবই সাবধান থাকতে হবে।”
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার শিরোপার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমরা এবারের আসরে ধারাবাহিকভাবে ভালো খেলেছি। ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ছুঁতে পারিনি, এবার সে সুযোগ কাজে লাগাতে চাই।”
ওয়ানডে ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০ বার। ১টি ম্যাচ টাই হয়েছে ও ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করতে চায় ভারত, আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চায় নিউজিল্যান্ড। ফাইনালে কারা বাজিমাত করবে, তা জানা যাবে কালকের রোমাঞ্চকর লড়াইয়ে।
দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড
ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস
তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন
স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল
টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি
বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম
পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স
বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে
ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন