আন্তর্জাতিক ডেস্ক ১৩ মার্চ ২০২৫ ০৯:৫৫ এ.এম
ভারতে ইসরায়েলি নারী পর্যটক ও তার সঙ্গীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় চলছে, তখন দেশটিতে আবারও অভিযোগ উঠেছে বিদেশি নারীকে ধর্ষণের। এবার দিল্লির মাহিপালপুরের একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ব্যক্তি কাইলাশকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ব্রিটিশ ওই নারী ছুটি কাটাতে মহারাষ্ট্র ও গোয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি ইনস্টাগ্রামে পরিচিত হওয়া কাইলাশকে ফোন করে দেখা করতে বলেন। কাইলাশ দিল্লির বাইরে যেতে অস্বীকৃতি জানালে ওই নারী গত মঙ্গলবার (১১ মার্চ) দিল্লি পৌঁছে মাহিপালপুরের একটি হোটেলে ওঠেন। এরপর তিনি কাইলাশকে ফোন করলে সে তার বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যায় এবং সেই রাতেই কাইলাশ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পরদিন সকালে ওই নারী বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশের নিয়ম অনুযায়ী, বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে জানানো হয়েছে এবং তারা ভুক্তভোগীকে সহায়তা করছে।
তদন্তে জানা গেছে, কাইলাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই নারী পুলিশের কাছে জানিয়েছেন, কাইলাশ ভালোভাবে ইংরেজি বলতে পারতেন না এবং তাদের মধ্যে কথা বলার জন্য গুগল ট্রান্সলেটের সাহায্য নিতেন।
এর আগে, গত সপ্তাহে কর্ণাটকের হাম্পি শহরের কাছে তিন দুস্কৃতের হাতে এক ইসরায়েলি নারী পর্যটক ও এক ভারতীয় হোমস্টে মালিক দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং নিহত হন এক ব্যক্তি।
পুলিশ জানায়, ওই তিনজন আরও দুই পুরুষ পর্যটকের সঙ্গে সানাপুর গ্রামে তারামণ্ডল পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিন হামলাকারীর সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এরপর হামলাকারীরা তিন পুরুষকে নদীর খালে ঠেলে ফেলে দিয়ে দুই নারীকে ধর্ষণ করে। ওই তিনজনের মধ্যে দুইজন সাঁতরে পালাতে পারলেও উড়িষ্যার এক ব্যক্তি ডুবে যান।
এই ঘটনার পর শত শত বিদেশি পর্যটক হাম্পি ছেড়ে চলে গেছেন।
সূত্র: এনডিটিভি
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ