নিজস্ব প্রতিনিধি ০৩ জুন ২০২৫ ০১:২৪ পি.এম
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহমেদ বিপ্লবের উপর হামলাকারী সন্ত্রাসীরা ২৩ দিনেও গ্রেফতার না হওয়াই আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে,পুর্ব শত্রুতার জেরে গত ১০ মে উপজেলার যাদুরচর আকন্দপাড়া গ্রামের ছুক্কু মিয়ার পুত্র নুরুন্নবী ও চাক্তাবাড়ী গ্রামের সৈয়দ আলীর পুত্র আবু সায়েম পরিকল্পিতভাবে রাতের আধারে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। মৃত ভেবে চাক্তাবাড়ী ভাষা সৈনিক গেটের পাশে হাত-পা বাঁধা অবস্থায় বিপ্লবকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে বিপ্লবকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার যাদুরচর (আকন্দপাড়া) গ্রামের ছুক্কু মিয়ার পুত্র নুরুন্নবী ও চাক্তাবাড়ী গ্রামের সৈয়দ আলীর পুত্র আবু সায়েম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা হিসাবে টাকা উত্তোলন করে আসছিলো। নুরুন্নবী এবং আবু সায়েমের বিরুদ্ধে কথা বলার কারনে কাল হয়ে দাঁড়ায় বুলবুল আহমেদ বিপ্লব। গত ৯ মে রাত সাড়ে নয়টার দিকে বিপ্লবকে ফোন করে কর্তিমারী বাজারের একটি হোটেলে ঢেকে নেয় মাদক সম্রাট নুরুন্নবী। হোটেলে গিয়ে বিপ্লব দেখতে পান আবু সায়েম বসে ছিলো হোটেলে। তারা দুজন বিপ্লবের কাছে জানতে চান, মাদক ব্যবসায়ীদের কেন থানা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। বিপ্লব প্রতিবাদ করে ঘটনাস্থল ত্যাগ করে তার দোকানে চলে যায়। উক্ত ঘটনা তার পরিবারসহ আত্মীয়-স্বজনদের অবগত করেন। ১০ মে রাত সাড়ে ১০টার দিকে নুরুন্নবী প্রকাশ্যে বিপ্লবের দোকানে গিয়ে বিপ্লবকে গুম করার হুমকি দেন। ঢাকা হতে মালামাল আসার কারনে বিপ্লবের দোকান বন্ধ করতে একটু দেরী হয়। মালামাল গ্রহনের পর ঐ দিন দিবাগত অর্থাৎ ১১ মে রাত ১২ টা ৫০ মিনিটের সময় নুরুন্নবী এবং আবু সায়েমসহ কয়েকজন সন্ত্রাসী পথ রোধ করে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। বিপ্লবের মানিব্যাগে থাকা ৬২ হাজার টাকাও ছিনিয়ে নেন তারা। মৃত ভেবে চাক্তাবাড়ী ভাষা সৈনিক গেটের পাশে হাত-পা বাঁধা অবস্থায় বিপ্লবকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে বিপ্লবকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন। ১২ মে ২০২৫ বিকেল সাড়ে ৫টার দিকে জ্ঞান ফেরেন বিপ্লবের। বিপ্লবের ভগ্নিপতি কামরুজ্জামান বাবু দু"জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় কোন আসামি গ্রেফতার না হওয়াই হতাশ মামলা বাদী । এই ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে
লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক
রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড
শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান
কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের
পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক
রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার
ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে
মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের
১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে
ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা
রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক
দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন
ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান
তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল
ঠাকুরগাওয়ে ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের প্রতিবাদী মানববন্ধন
নজরুল জয়ন্তীর প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা
ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষন কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
বাবার জুয়ার টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলে শিশু সন্তানের
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী