ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা প্রয়োজনীয়

অর্থনীতির ডেস্ক ০৮ জানু ২০২৫ ০৬:০৫ পি.এম

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) একটি প্রতিনিধিদল।

বিপিসিসিআই সভাপতি হুমায়ুন রশীদ এবং সহ-সভাপতি ইমরান আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এ সাক্ষাৎ করে।

এসময় বৈঠকে বিপিসিসিআই প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষিপণ্য ও সেবার বাজার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ, বিমান সংযোগ এবং লজিস্টিকস ও যোগাযোগ (কমিউনিকেশনস)।

বৈঠকে উভয়পক্ষ কৃষিপণ্য সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষিপণ্যের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেয়। দক্ষ জনবল তৈরিতে দুদেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত দেয় প্রতিনিধিদল।

এছাড়া বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রতিনিধিদল মনে করে, বিমান যোগাযোগ উন্নত হলে পণ্য আমদানি-রপ্তানি ও মানুষের চলাচল আরও সহজ হবে, যা দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। প্রতিনিধিদলের সদস্যরা দক্ষ বাণিজ্যিক কার্যক্রমের জন্য লজিস্টিকস ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

আরও খবর

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

news image

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

news image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী

news image

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

news image

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ

news image

বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে - বাণিজ্যমন্ত্রী

news image

অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী

news image

এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে - বাণিজ্যমন্ত্রী

news image

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

news image

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

news image

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

news image

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ

news image

দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার

news image

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

news image

১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু