এস বি সুজন ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০২:৫৭ পি.এম
লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাধারণ পাঠাগারের সভাকক্ষে জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক (হাতীবান্ধা), বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (কালিগঞ্জ) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (আদিতমারী)।
এ সময় আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. এ এস এম মনওয়ারুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব সুজন, জাহাঙ্গীর আলম শহীন, মিলন পাটোয়ারি, হাসানুল আজিজ, তৈহিদুল ইসলাম লিটন, জি এস বাবু প্রমুখ।
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু বলেন, গত ৫৪ বছরে দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান আহ্বায়ক কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, বর্তমান কমিটির মেয়াদকালে উপজেলা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই আহ্বায়ক কমিটিতে শুধু রণাঙ্গনের প্রকৃত সশস্ত্র মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হবেন। যে সকল মুক্তিযোদ্ধা বিগত সরকারগুলোর আমলে দলীয়করনের মাধ্যমে মুক্তিযোদ্ধা তৈরি কিংবা তৈরিতে সহযোগিতা করেননি সর্বপরি তিনি কোন রানৈতিক দলের পদধারি ব্যক্তি এই সকল মুক্তিযোদ্ধা কোন কমিটিতে অন্তভূক্ত হতে পারবেন না। কেননা মুক্তিযোদ্ধা সংসদ নির্দলীয় ও নিরপেক্ষ সংগঠন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খানের যৌথ স্বাক্ষরে গত ১ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা ইউনিট কমান্ড অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব: বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, সদস্য: বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (পাটগ্রাম), বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক (হাতীবান্ধা), বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (কালিগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (আদিতমারী) ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুর রশিদ (লালমনিরহাট সদর)।
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা ও পরিদর্শন
বোচাগঞ্জে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস, বহুল আলোচিত আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের
সেতাবগঞ্জে ধার নেওয়া টাকা ফেরতের আল্টিমেটাম, ১ তারিখের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা
খানসামায় সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ ক্যামন ও পোভা সিরিজ কিনলেই দেশজুড়ে নিশ্চিত ঈদ উপহার
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ
এলজিইডির প্রকল্প: কুড়িগ্রামে সড়ক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ঈদের পোশাকের দামে দম আসে যায়,নেই তদারকি
ঘোড়াঘাটে নকল সরিষা সোয়াবিন তেল ও ভেজাল সেমাই আটক
বোচাগঞ্জ থানা অভিযান পরিচালনা করে কোটি টাকার সম্পদের ৩টি ফাইলের মধ্যে ২টি উদ্ধার, দুই পক্ষের প্রাপ্তি স্বীকার
১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রবীণ সাংবাদিকের কাছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মোবাইলে হত্যার হুমকি—পরিবারসহ আতঙ্কে
বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সকল ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার আগমীকাল থেকে বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়
তীব্র যানজটে নাকাল ময়মনসিংহ নগর বিশ্বসেরা ধীরগতির শহরে জনজীবন অতিষ্ঠ
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় কারাগারে
ঢাকা বোট ক্লাবে রুবেল আজিজের উদ্যোগে জমকালো ‘সেহরি নাইট ২০২৬’ অনুষ্ঠিত