নিজস্ব প্রতিনিধি ২০ অক্টোবার ২০২৫ ০৬:৪০ পি.এম
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ম স্থান অধিকার করেছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে। এরই ধারাবাহিকতায় আজ ১৯ অক্টোবর রবিবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. মো: আতাউর রহমান ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম হওয়ায় বিভিন্ন আলোচনা করেন এবং কলেজ প্রোফাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। পাশের হারে ময়মনসিংহে ১ম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। স্থানীয়ভাবে এটি কেবি কলেজ নামেও পরিচিত। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৪৭।
গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এবারে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৭৫৮ জন।এবং এরই মাঝে উত্তীর্ণ হয়েছে ৭৫৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন শিক্ষার্থী ।পাশের দিক থেকেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে এই কলেজ।
কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এর পেছনে রয়েছে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা। তিনি আরোও বলেন, উপাচার্য ও গভর্নিং বোর্ডের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিবেদিত অংশগ্রহণের সম্মিলিত ফলেই এই সাফল্য এসেছে। আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষভাবে তিনি ধন্যবাদ জানান কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বি এম আব্দুল্লাহকে ২৫ ব্যাচের প্রি টেস্ট পরবর্তী সময় থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত একাডেমিক কার্যক্রম কো -অর্ডিনেট করার জন্য।আজকের সংবাদ সম্মেলনে তিনি অত্র কলেজ পরিচালনা এবং নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং সাংবাদিক কাছে অত্র কলেজের ফলাফল এর মান ধরে রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা
বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন