বিশেষ প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৭:১০ পি.এম
কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদ চৌধুরী, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ। এসময় আরও উপস্থিত ছিলেন হরিশপুরা কামাল হোসেন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন রুবেল, আইসিটি শিক্ষক মোঃ আরিফ হোসেন, কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়া উদ্দিন ভুইঁয়া, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতাএবং বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ সাকিব, রিফাত আব্দুল্লাহ, ফারহান মুশফিক। দ্বিতীয় স্থান অর্জন করেন পিলগিরি খারুল আদর্শ উচ্চ বিদ্যালয় এর ইসরাত, সায়মা, নাজনীন।
তৃতীয় স্থান অর্জন করেন আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় এর সামিয়া আক্তার, সানজানা নেওয়াজ ,আব্দুল্লাহ আল রাফি। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করেন সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইরশাত জাহান লামিয়া, তৃতীয় স্থান অর্জন করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আখতার।
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন আড্ডা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরমান হোসেন, তৃতীয় স্থান অর্জন করেন আগানগর আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।
বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন
বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের
আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
লালমনিরহাট জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত একরামুল হক সরকার
লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত
নিউ ইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: বাংলা বইয়ের বিশ্বজনীন উৎসব
প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি,সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে---উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
লালমনিরহাট সরকারি কলেজের প্রভষকদের পদোন্নতির দাবিতে কর্ম বিরতি
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)”
“তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার”-ব্র্যাক ইউনিভার্সিটিতে বললেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের সিইও রিতা রায়
বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে
বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বিশ্বমঞ্চে চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার
এইচএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম ,অধ্যক্ষের সংবাদ সম্মেলন
এইচএসসি ও সমমানে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ
নতুন কুঁড়ির শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ
গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন
সরাইলে পবিত্র কোরআনের সুর প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবীনগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু
আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
গলাচিপায় এ আর প্রি ক্যাডেট ইসলামিক একাডেমি'র আয়োজনে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান
ব্র্যাক ইউনিভার্সিটি পেল ডিউক অব এডিনবরার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি
ঠাকুরগাওয়ে আরইউটিডিপি" র শীর্ষক প্রকল্প বাস্তবায়নে প্রস্তুতিমূলক কর্মশালা