নিজস্ব প্রতিনিধি ০৫ নভেম্বার ২০২৫ ০৫:১০ পি.এম
গত ০৪ নভেম্বর, ২০২৫, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন প্রফেসর ড. মো. তাহিদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস। তিনি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা উন্নয়নে এবং একাডেমিক ও শিল্পক্ষেত্রের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. কাওছার আলম, ভাইস প্রেসিডেন্ট, আইসিএমএবি, তাঁর বক্তৃতায় বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসায়িক পরিবেশে দক্ষ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, যিনি শিক্ষার্থীদের আধুনিক ব্যবসা ও হিসাববিজ্ঞানের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাদার ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আইসিএমএবি-এর সঙ্গে এই সমঝোতা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষার নতুন সুযোগ উন্মোচন করবে।
বাইউস্টের পক্ষে রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব:) এবং আইসিএমএবি এর পক্ষে বিশেষ অতিথি ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার আলম, এফসিএস, এফসিসিএ, এফসিএ (আইসিএইডব্লিউ), এফসিএমএ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠান শেষে “বাংলাদেশে পেশাদার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষা: ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের জন্য তাৎপর্য”শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে এ সেমিনারে অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে ড. ফাতেমা জোহরা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান, বলেন— “এই অনুষ্ঠান একাডেমিক ও প্রফেশনাল অ্যাকাউন্টিং-এর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।”পরিশেষে তিনি আইসিএমএবি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ