বিশেষ প্রতিনিধি ০১ ফেব্রু ২০২৬ ০৬:২৯ পি.এম
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (ICCB) অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে নজর কেড়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান র্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মেলা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ আলাপচারিতায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন পণ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাডুকা-র ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) জনাব হাফিজুল ইসলাম লিটন।
মেলার দর্শকদের জন্য র্যাডুকা কী নতুনত্ব এনেছে—এমন প্রশ্নের জবাবে জনাব হাফিজুল ইসলাম লিটন বলেন, “আলহামদুলিল্লাহ, মেলায় আমরা আশাতীত সাড়া পেয়েছি। এবারের মেলায় আমাদের বিশেষ আকর্ষণ হলো ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক (ABS, PC, CP), যা বর্তমানে বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন। এছাড়া আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত বিভিন্ন রঙের (লাল, নীল, কমলা, কালো) উচ্চমানের পিপি (PP) ও পিই (PE) বেজড মাস্টারব্যাচ প্রদর্শিত হচ্ছে”
র্যাডুকা শুধু দেশীয় বাজারেই নয়, বরং বিশ্ববাজারেও তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। তিনি আরও জানান যে, তাদের উৎপাদিত FIBC বা জাম্বো ব্যাগ বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান প্রোডাকশন ক্যাপাসিটি এবং বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি তিনি অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী গুলোর সাথে র্যাডুকার অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে আমরা আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, সেভেন রিং সিমেন্ট, এসিআই এবং চট্টগ্রামের এসটেক ও ইয়াসির পলিমারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করছি”
মেলার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও মেলা প্রাঙ্গণকে আরও বড় করা এবং মেলার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের সহযোগিতায় দেশীয় প্রতিষ্ঠান গুলো আন্তর্জাতিক মেলায় আরও বড় পরিসরে কন্ট্রিবিউট করার সুযোগ পাবে।
পরিশেষে, ফুড গ্রেড মাস্টারব্যাচ থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস এবং ইনজেকশন মোল্ডিংয়ে ব্যবহৃত সকল প্রকার বিশেষায়িত মাস্টারব্যাচ সরবরাহে র্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
“নতুনত্ব বলতে আমাদের কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আমরা যেগুলো ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক নামে মার্কেটে পরিচিত—এবিএস, পিসি, সিপি। আর মাস্টারবেস তো আমাদের আছেই… ডিফারেন্ট টাইপ অফ কালারের।”
“এফবিসি জাম্বো (FIBC) এগুলো আমরা বাইরে এক্সপোর্ট করি। ইউরোপে, আমেরিকাতে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এক্সপোর্ট করি।”
“আকিজ, বসুন্ধরা, মেঘনা এরপর হচ্ছে সিটি গ্রুপ এদের সাথে আমাদের বিজনেস ভালো চলতেছে।”
“ফেয়ারটা (মেলা) যেন একটু বড় করে একটু দীর্ঘদিন ব্যাপী আয়োজন করে। বাইরের কান্ট্রিগুলো যেন আরো কন্ট্রিবিউট করে।
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"
বেকার না থেকে বীমা পেশায় উদ্যোক্ত হিসেবে কাজ শুরু করুন - নুরুজ্জামান
জনতা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের নতুন যাত্রা শুরু!
জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন
জমকালো আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অগ্রণী ব্যাংক পিএলসি'র মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
অগ্রণী ব্যাংক পিএলসি’র নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক সম্মেলন–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
আসন্ন এফবিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব আবদুল হক
২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম ২৯ জুলাই
রাজশাহীতে এনআরবিসি ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
সাপোর্ট প্রকল্প বদলে দিচ্ছে নবাবগঞ্জের প্রান্তিক জীবনের চিত্র
কমপ্লিট শাটডাউনের ঘোষণায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা চরম উদ্বেগ প্রকাশ