ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন

বিশেষ প্রতিনিধি ০১ ফেব্রু ২০২৬ ০৬:৫১ পি.এম

বাংলাদেশ রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১৮তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলা। চার দিনব্যাপী এই মেলায় সব মিলিয়ে ৮০০টি স্টল রয়েছে, যেখানে দেশের ১৬০টি ছোট-বড় প্রতিষ্ঠান ছাড়াও চীন, তুরস্ক, ভিয়েতনাম, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ ১৮টি দেশের ৩৯০টির বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। এই বিশাল আয়োজনে সম্পূর্ণ নতুন ও সাশ্রয়ী প্যাকেজিং কনসেপ্ট নিয়ে দর্শকদের বিশেষ নজর কাড়ছে রাজধানীর লালবাগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘দি লেবেল কিং’। 

মেলা প্রাঙ্গণে কথা হয় ‘দি লেবেল কিং’-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিরাজ উদ্দিন (MD Sirajuddin)-এর সাথে। তিনি বলেন, “আমরা গত তিন বছর ধরে এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করছি। আমাদের এবারের মূল লক্ষ্য হলো প্যাকেজিংয়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কিছু করা। সেই তাড়না থেকেই আমরা চায়না ও তাইওয়ান ভ্রমণ করে বিশেষ এক উদ্ভাবনী কনসেপ্ট নিয়ে এসেছি, যা বর্তমান বাজারের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী।”
সিরাজ উদ্দিন আরও জানান, বর্তমানে বাজারে প্রচলিত বক্স বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয়, অনেক ক্ষেত্রে তার চেয়ে তিনগুণ বেশি দাম দিতে হয় গ্রাহককে। কিন্তু তাদের এই নতুন প্রযুক্তির ফলে খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি বলেন, “কিছু মানুষ হয়তো ব্যয়বহুল লাক্সারি প্যাকেজ খোঁজে, তবে যারা মানসম্মত অথচ সাশ্রয়ী প্যাকেজিংয়ের মাধ্যমে ব্যবসা প্রসার করতে চান, তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা।”
বিদেশের বিভিন্ন প্রদর্শনী ও কারখানা পর্যবেক্ষণ করে ‘দি লেবেল কিং’ সরাসরি বিদেশ থেকে আধুনিক মেশিনারিজ আমদানি করেছে। মূলত তাইওয়ান ও ইন্ডিয়ার উন্নত প্রযুক্তি এবং কাঁচামাল ব্যবহার করে এখন বাংলাদেশেই আন্তর্জাতিক মানের প্যাকেজিং উৎপাদন সম্ভব হচ্ছে। এতে আমদানিনির্ভরতা কমবে এবং স্থানীয় ব্যবসায়ীরা কম মূল্যে বিশ্বমানের সেবা পাবেন।
ব্যবসায়িক প্রসারে সরকারের সহযোগিতা কামনা করে সিরাজ উদ্দিন বলেন, “সরকার যদি আমাদের বিপি (BP) এবং গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের মতো কারিগরি ও অবকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা করে, তবে আমরা এই উদ্ভাবনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারব। এটিই সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন।”
তিনি দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর প্রতি দেশীয় সক্ষমতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দেশে এখন এমন সক্ষমতা তৈরি হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের ৫০ হাজার, ২০ হাজার বা ১০ হাজার প্যাকেটের অর্ডার অনায়াসেই দেশীয় প্রযুক্তিতে পূরণ করা সম্ভব। আমরা চাই দেশি প্রতিষ্ঠানগুলো আমাদের মাধ্যমেই তাদের প্রয়োজনীয় সরবরাহ গ্রহণ করুক।”
মেলায় আগত দর্শনার্থী এবং উদ্যোক্তাদের ‘দি লেবেল কিং’-এর স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই নতুন প্রযুক্তির হাত ধরে দেশের প্যাকেজিং শিল্পে এক নতুন বিপ্লব সূচিত হবে।

আরও খবর

news image

ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

news image

বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

news image

বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম

news image

শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের

news image

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ

news image

ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

news image

"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"

news image

ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

news image

রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি

news image

ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর

news image

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত

news image

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ

news image

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন

news image

মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র‍্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন

news image

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

news image

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর

news image

শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

news image

​২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু

news image

ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর

news image

রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা

news image

ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা

news image

বাজুস এর নতুন সহ-সভাপতি  হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী 

news image

ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ

news image

বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন

news image

৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ

news image

গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা

news image

গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা

news image

অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক

news image

“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"