ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

দিনাজপুর প্রতিনিধি ০৯ ফেব্রু ২০২৬ ০৫:০৬ পি.এম

​দিনাজপুরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দান। তবে সাধারণ ভোটারদের মনে ভর করেছে এক অজানা শঙ্কা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যমতে, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫৩৯টি কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ। শতাংশের হিসাবে যা মোট কেন্দ্রের প্রায় ৬৩.৮৬ শতাংশ। এসব কেন্দ্রের মধ্যে ২৫৭টিকে অধিক ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)।
​পুলিশি সূত্রের দাবি, কেবল রাজনৈতিক সংঘাতের আশঙ্কা নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসকেও ঝুঁকিপূর্ণের তালিকায় নাম ওঠার কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা অত্যাধিক, যেখানে সীমানা প্রাচীর নেই কিংবা যে কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন ও দুর্গম সেগুলোই এখন প্রশাসনের মাথাব্যথার বড় কারণ। এছাড়াও প্রভাবশালী প্রার্থীদের বাড়ির কাছাকাছি অবস্থিত কেন্দ্র এবং অতীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন এলাকাগুলোতেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
​ডিএসবি কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৫৭টি 'অধিক ঝুঁকিপূর্ণ' কেন্দ্রের ভৌগোলিক বিন্যাস নিম্নরূপ: দিনাজপুর-১ : (বীরগঞ্জ-কাহারোল) ৮৬টি। দিনাজপুর-৬ : (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) ৬৬টি দিনাজপুর-৫ : (পার্বতীপুর-ফুলবাড়ী) ৪৬টি দিনাজপুর-৪ : (খানসামা-চিরিরবন্দর) ২৫টি দিনাজপুর-২ : (বোচাগঞ্জ-বিরল) ২২টি দিনাজপুর-৩ : (সদর) ১২টি। বাকি ২৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
​নির্বাচন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলা হলেও সাধারণ মানুষের মনে অস্বস্তি কাটছে না। জেলা পুলিশের ডিআই-ওয়ান শহীদুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে সীমান্ত সংলগ্ন এবং দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে শেষ পর্যন্ত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে চায়ের টেবিল থেকে রাজনৈতিক আড্ডায় চলছে নানা আলোচনা।
​জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা (১৩ লাখ ৩১ হাজার ২৫৫) পুরুষের (১৩ লাখ ২৯ হাজার ৪৫৭) তুলনায় কিছুটা বেশি। জেলায় মোট ৮৪৪টি কেন্দ্রের বিপরীতে ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৯৩টি।
​আসনভিত্তিক ভোটার পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ভোটার দিনাজপুর-৬ আসনে (৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন) এবং সবচেয়ে কম দিনাজপুর-২ আসনে (৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন)।

আরও খবর

news image

আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত

news image

দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

news image

সুনামগঞ্জের ৫ আসনে  অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক

news image

জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা

news image

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি

news image

লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

news image

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

news image

বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস

news image

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

news image

নির্বাচন কমিশন থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত - প্রধান উপদেষ্টা

news image

‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন-সেনাবাহিনী প্রধান

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিশ্চিত করতে পেরেছি - ইসি

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর

news image

নাটোরে নলডাঙ্গায় গণভোট নিয়ে নিশ্চুপ প্রশাসন, সচেতনতার অভাবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

news image

ক্র্যাব ফ্যামিলি ডে’তে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আইজেএফ

news image

প্রবাসীরা বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন - প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

news image

ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকার সুরক্ষায় ডিএনসিসি’র নতুন নির্দেশিকা জারি: প্রশাসক মোহাম্মদ এজাজ

news image

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ- লালমনিরহাটে পানি উপদেষ্টা

news image

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

news image

“আজ একজনের ওপর হামলা হলে কাল আপনার ওপরও হবে: গণমাধ্যম সম্মিলনে নূরুল কবীর”

news image

বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে

news image

চার দশকের গৌরবময় যাত্রা: ফ্লোরিডায় ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা

news image

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

news image

পার্বত্যবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার