ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত

চট্টগ্রাম প্রতিনিধি ০৯ ফেব্রু ২০২৬ ০৫:৩২ পি.এম

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত ‘অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম’ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত এই আধুনিক কন্ট্রোল রুম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

পরিদর্শনকালে আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুমের কার্যক্রম ঘুরে দেখেন তাঁরা। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে একটি সমন্বিত অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে। এই কক্ষ থেকে বডিওর্ন ক্যামেরা ওয়ার্ক স্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম এবং ডিজিটাল অপারেশনাল ম্যাপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে কেন্দ্রীয়ভাবে এই কন্ট্রোল রুমের আওতায় মনিটরিং করা হচ্ছে। জেলার ১৭টি থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রিয়েল-টাইমে টিমগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডিওর্ন ক্যামেরা অনলাইনে সংযুক্ত রয়েছে। কন্ট্রোল রুম থেকে সরাসরি এসব ক্যামেরার কার্যক্রম দেখা এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ডিজিটাল অপারেশনাল ম্যাপে জেলার ১৩টি সংসদীয় আসনের মোট ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রের অবস্থান লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। এতে প্রতিটি ভোটকেন্দ্রের নাম, অবস্থান, ঝুঁকির মাত্রা, প্রকৃতি এবং সংশ্লিষ্ট থানার দূরত্বের তথ্য সংযুক্ত রয়েছে।

নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে ওয়াকিটকি সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়া নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

জরুরি সমন্বয়ের জন্য পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং কর্মকর্তাদের যোগাযোগসংক্রান্ত তথ্য কন্ট্রোল রুমে সংরক্ষিত রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর

news image

আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত

news image

দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

news image

সুনামগঞ্জের ৫ আসনে  অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক

news image

জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা

news image

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি

news image

লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

news image

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

news image

বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস

news image

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

news image

নির্বাচন কমিশন থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত - প্রধান উপদেষ্টা

news image

‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন-সেনাবাহিনী প্রধান

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিশ্চিত করতে পেরেছি - ইসি

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর

news image

নাটোরে নলডাঙ্গায় গণভোট নিয়ে নিশ্চুপ প্রশাসন, সচেতনতার অভাবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

news image

ক্র্যাব ফ্যামিলি ডে’তে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আইজেএফ

news image

প্রবাসীরা বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন - প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

news image

ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকার সুরক্ষায় ডিএনসিসি’র নতুন নির্দেশিকা জারি: প্রশাসক মোহাম্মদ এজাজ

news image

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ- লালমনিরহাটে পানি উপদেষ্টা

news image

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

news image

“আজ একজনের ওপর হামলা হলে কাল আপনার ওপরও হবে: গণমাধ্যম সম্মিলনে নূরুল কবীর”

news image

বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে

news image

চার দশকের গৌরবময় যাত্রা: ফ্লোরিডায় ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা

news image

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

news image

পার্বত্যবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার