প্রেস রিলিজ ১৮ এপ্রিল ২০২৬ ০৮:৩৮ পি.এম
আজ ১৮ এপ্রিল ২০২৬ বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আজ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর ৮ম আয়োজন। এবারের কংগ্রেসের প্রতিপাদ্য ছিল “ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ।”
দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের সিদ্ধান্তগ্রহণকারীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা- নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
কংগ্রেসে ৩টি কি-নোট সেশন, ৩টি প্যানেল আলোচনা এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে সাজিদ মাহবুব, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম; ভাইস প্রেসিডেন্ট, চ্যাপ্টার ডেভেলপমেন্ট- এশিয়া প্যাসিফিক এন্ড গ্লোবাল ডিরেক্টর অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশন; চিফ ডিজিটাল অফিসার, এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ), “বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে
সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে।“ তিনি আরও বলেন, “বাংলাদেশের রিটেইল খাত যত বিস্তৃত ও জটিল হচ্ছে, ততই তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বাড়ছে। এ ধরনের প্ল্যাটফর্ম শিল্পসংশ্লিষ্টদের একত্রিত করে এবং সম্মিলিতভাবে একটি টেকসই
ও ভবিষ্যৎমুখী রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করে।”
কি-নোট সেশনে বক্তব্য রাখেন আশরাফ বিন তাজ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি; বোর্ড ডিরেক্টর, এসিআই পিএলসি; এডভাইজর, এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ); বোর্ড মেম্বার, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); শাদমান সাদিকিন, কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি), হেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং সামি আশরাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওমনি স্ট্র্যাটেজি তাদের আলোচনায় ডিস্ট্রিবিউশন দক্ষতা, উদ্দেশ্যনির্ভর ব্যবসায়িক কৌশল এবং পরিবর্তিত ভোক্তা প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ ধারা, ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার মধ্যে ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনের রূপান্তর, এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা, পার্সোনালাইজেশন ও প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব পায়।
আয়োজনটিতে বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ফারিয়া ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর, বাটা বাংলাদেশ; এমএইচএম ফাইরোজ, ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড; দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; ফাহিমা আখতার, ডিরেক্টর, বিজিএমইএ; ডিরেক্টর, মাসকো গ্রুপ; ডিরেক্টর, মারিয়া বি, সানা সাফিনাজ, স্যাফায়ার; শাহ রায়ীদ চৌধুরী, ডিরেক্টর, বিজিএমইএ; ডিরেক্টর, ইভিন্স গ্রুপ; ডিরেক্টর, মিনিসো বাংলাদেশ, সম্মেলনের শেষভাগে জ্ঞানকে রিটেইল খাতের রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আরও তথ্যনির্ভর, অভিযোজনক্ষম এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর
গুরুত্ব দেন।
স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ); নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইন্স; হসপিটালিটি পার্টনার হিসেবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এবং পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআরযুক্ত ছিলো। বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।
কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে
লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি