মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২১ মে ২০২৬ ০২:৫২ পি.এম
বদলি এবং হেডকোয়ার্টাসে সংযুক্তির পরও পাঁচটি থানা নিয়ে গঠিত (ভরাডোবা, নান্দাইল, শ্যামগঞ্জ, কটিয়াদি এবং বকশিগঞ্জ) ময়মনসিংহ হাইওয়ে পুলিশ রিজিয়নের এসপি কাজী মো: ছোয়াইব কার্যালয় ছাড়ছেন না। জোরপূর্বক তিনি দখল করে আছেন চেয়ার। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে প্রতিষ্ঠানটির বেতন-ভাতা এবং অফিস বরাদ্ধ সাময়িক স্থগিত করার ঘটনা ঘটেছে। এনিয়ে প্রতিষ্ঠানটিতে অস্থিরতা বিরাজ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন প্রতিষ্ঠান প্রধান ও অসদাচরণের ঘটনায় অভিযুক্ত এসপি কাজী মো: ছোয়াইব। তিনি বলেন- আমার বদলি এবং সংযুক্তির আদেশ বিধিসম্মত হয়নি। আমি সচিব বরাবরে আবেদন করেছি, সেখান থেকে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। এর আগ পর্যন্ত আমি আমার দায়িত্বে আছি। এ সময় বেতন-ভাতা বন্ধ প্রসঙ্গে বলেন, বেতন-ভাতা ছাড় হয়েছে, তবে অফিস বরাদ্দ সাময়িক বন্ধ রয়েছে। পরবর্তীতে আমরা বরাদ্দের বিষয়টি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো।’
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চলতি বছরের গত ৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসপি কাজী মো: ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলীর আদেশ জারি হয়। এরপর গত ২০ এপ্রিল অতিরিক্ত দায়িত্ব হিসাবে ময়মনসিংহ হাইওয়ের দায়িত্ব গ্রহন করেন গাজীপুর রিজিয়নের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ। কিন্তু দায়িত্ব হস্থান্তর না করে সরকারি অফিস আদেশ অমান্য করে এখন পর্যন্ত ময়মনসিংহ রিজিয়নে জোরপূর্বক পদ দখল করে আছেন কাজী মো: ছোয়াইব।
এ ঘটনায় বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে গত ১৯ এপ্রিল হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসপি ছোয়াইবকে হেডকোয়ার্টস ঢাকায় সংযুক্ত করা হয়। পাশাপাশি একই আদেশে দায়িত্ব হস্থান্তরপূর্বক ২০ এপ্রিলের মধ্যে ঢাকায় রির্পোট করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এসপি ছোয়াইব নিজেকে অসুস্থ দেখিয়ে লিখিত আবেদন করে নিয়মিত ময়মনসিংহে অফিসে দায়িত্ব পালন করছেন।
ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ হাইওয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গাজীপুর রিজিয়নের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, লিখিতভাবে আমি অতিরিক্ত দায়িত্ব গ্রহন করেছি কিন্তু এখন পর্যন্ত আমাকে অফিসিয়ালি দায়িত্ব হস্থান্তর করা হয়নি। তবে এখন যিনি ওই অফিসে আছেন, তিনি বদলি আদেশ বাতিলের চেষ্টা করছেন জানিয়ে আমাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে বলেছেন।’
তিনি আরোও বলেন, ‘ভদ্রতার কারণে সেখানে যেতে পারছি না। তিনি আমার জুনিয়র। অনভিপ্রেত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে কারণে সেখানে না গেলেও দাপ্তরিক কাজ আমি চালিয়ে যাচ্ছি। তিনি না থাকলে হয়তো আমি সপ্তাহে এক-দুই দিন সেখানে যেতাম। ওনার আত্মসম্মান না থাকতে পারে, আমার তো আছে। সেই চিন্তা করে সেখানে যাচ্ছি না। ইতিমধ্যে তাঁকে (পুলিশ সুপার) সংযুক্ত করা হয়েছে সদর দপ্তরে। তার পরেও তিনি কেন কার্যালয় ছাড়ছেন না, সেটা তিনি বলতে পারবেন। যথাসময়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এদিকে বদলি আদেশের পর এসপি ছোয়াইব ১৬টি চিঠিতে ৭৭ জন পুলিশ সদস্যের বদলির আদেশ দিয়েছেন। এর মধ্যে পুলিশ উপপরিদর্শক, সহকারি উপপরিদর্শক এবং কনস্টেবল রয়েছে। তবে ৬০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে অনেকের বদলির আদেশ রদবদল করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে দফায় দফায় ৭৭ পুলিশ সদস্য বদলির ঘটনায় কিছুই জানেন-না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ময়মনসিংহ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) রনজয় চন্দ্র মল্লিক। তিনি বলেন- বদলি সংক্রান্ত কোন অনুলিপি আমাকে দেওয়া হয়নি। স্যার (এসপি ছোয়াইব) সব নিজের মনমতো করছেন, কারো সঙ্গে তিনি অফিসিয়ালি সমন্বয় করছেন না।’
এসপি’র বদলি এবং সংযুক্তি প্রসঙ্গে এএসপি বলেন, স্যার (এসপি ছোয়াইব) অফিস আদেশ অমান্য করে পদে বহাল আছেন। তবে লিখিতভাবে একজন কর্মকর্তা ইতিমধ্যে ময়মনসিংহ রিজিয়নের অতিরিক্ত দায়িত্ব গ্রহন করেছেন। এসব কারণে প্রতিষ্ঠানে স্থবিরতা বিরাজ করছে, বন্ধ ছিল বেতন-ভাতা। তবে দায়িত্বপ্রাপ্ত নতুন স্যার গত কয়েকদিন আগে বেতন-ভাতা ছাড় করিয়েছেন। কিন্তু বর্তমানে অফিস বরাদ্দ (যান-যন্ত্রাংশ, মেরামত, তেল, স্টেশনারিসহ ইত্যাদি) স্থগিত রয়েছে, আশা করছি নতুন স্যার পদক্ষেপ নিলে এটিও সচল হবে। ইতিমধ্যে সদর দপ্তর থেকে আমাদের মৌখিকভাবে বলা হয়েছে, ওনার (ছোয়াইব) কোনো নির্দেশনা যেন না মানা হয়।’
এছাড়াও এসপি ছোয়াইবের বিরুদ্ধে পুলিশের চাকরি বিধি যথাযথ প্রতিপালন না করারও অভিযোগ রয়েছে। একই সঙ্গে বদলী বাণিজ্য, চালক না থাকার পরও ভুয়া রেকার বিল তৈরী, জ্বালানী তেল আত্মস্বাৎ, থানা থেকে মাসোয়ারা আদায়, কল্যানের টাকা আত্মস্বাৎ, অস্থিত্বহীন গাড়ী দেখিয়ে ভুয়া বিলে ভাড়া এবং জ্বালানীর টাকা আত্মস্বাৎ, পুলিশ সদস্যের আবেদন ফরোয়ার্ডে ২ থেকে ৫ হাজার টাকা উৎকোচ গ্রহন এবং অনুমতি ছাড়াই সরকারি গাড়ী কর্মস্থলের বাইরে নিয়মিত ব্যবহারসহ বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই এসপির বিরুদ্ধে। যা সরেজমিনে তদন্ত করলে প্রমাণ মিলবে বলেও দাবি সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, এসপি ছোয়াইব ময়মনসিংহ হাইওয়ের পুলিশ কার্যালয় সংলগ্ন ‘দুবাই স্টোর’ নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে নগদ এবং বিকাশ নাম্বারে ৪ থেকে ৫ লক্ষ টাকা লেনদেন করেন। এ সবই মাসোয়ারাসহ বিভিন্ন খাতের দুর্নীতির টাকা, এমন দাবি সূত্রের।
সরেজমিনে এ অভিযোগ অনুসন্ধানে গেলে ঘটনার সত্যতা স্বীকার করেন নগরীর খাগডহর শাহী মসজিদ সংলগ্ন এলাকার দুবাই স্টোরের মালিক হাজী মো: শামসুল আলম। তিনি বলেন, এসপি স্যার আমার দোকান থেকে প্রতি মাসে প্রায় ১ থেকে ২ লাখ টাকা বিকাশ এবং নগদে লেনদেন করেন। তবে এই টাকা কোথায় থেকে আসে, তা আমি জানি না।’
তবে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রসঙ্গে এসপি কাজী মো: ছোয়াইব বলেন, বদলি করেছি নিয়ম মেনে, সব নথিপত্র আছে। আমি কারো কাছ থেকে টাকা নেইনি। তেলসহ অন্যান্য বিষয়ের অভিযোগ সঠিক নয়।’
বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব
ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই
বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১
নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়
ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা
ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে
বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন
বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ
ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন
বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন
ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার
আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস
ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ
বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন
পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন
জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের
নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ
পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম
দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে