ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

‎​পিরোজপুর প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৫:৫০ পি.এম

‎‎জনবান্ধব, হয়রানিমুক্ত এবং সম্পূর্ণ আধুনিক স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে পিরোজপুরে তিন দিনব্যাপী 'ভূমি সেবা মেলা-২০২৬' এর র‍্যালী, শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "স্মার্ট ভূমি সেবায় দেশ, প্রগতি ও সমৃদ্ধি বাংলাদেশ" এবং "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৯ মে ২০২৬ খ্রি. পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা পর্যায়ের এই মেলার আয়োজন করা হয়। পিরোজপুর জেলা প্রশাসন এবং পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলাটি আগামী ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

জেলা পর্যায়ে ‎​মেলার মূল কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের  জেলা প্রশাসক (ডিসি)  আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আবু সাঈদ মেলায় স্থাপিত বিভিন্ন তথ্য ও সেবামূলক স্টলগুলি পরিদর্শন করেন। এ সময় তিনি স্টলসমূহে আগত সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং আধুনিক ডিজিটাল ভূমি সেবার নানা দিক ঘুরে দেখেন।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -

‎পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,

‎পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ এবং পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীন। এছাড়াও ভূমি ও সাব-রেজিস্ট্রার বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎​মেলায় আগত শিক্ষার্থী ও জনসাধারণের উদ্দেশ্যে পিরোজপুর সদর উপজেলার ইউএনও মামুনুর রশিদ তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে ভূমি সেবার নানাবিধ আধুনিক ডিজিটাল মাধ্যম ও আইনি প্রক্রিয়া অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জন্মের পর থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এবং মৃত্যুর পরেও ভূমির অধিকার ও স্পর্শ কোনো না কোনোভাবে লেগে থাকে। ভূমি আমাদের কেবল একটি সম্পদই নয়, এটি আমাদের আবেগ, ভবিষ্যৎ স্বপ্ন, সমাজ গঠন ও উন্নয়নের চালিকাশক্তি।

‎​তিনি আরও বলেন, অতীতে land সেবা পেতে সাধারণ মানুষকে যে ধরণের ভোগান্তি বা নামজারির জটিলতায় পড়তে হতো, বর্তমান সরকারের নানামুখী প্রযুক্তিগত পদক্ষেপের ফলে তা অনেকটাই দূর হয়েছে। ভূমি মন্ত্রণালয় এখন সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি সেবায় যে কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম বা হয়রানি রোধ করতে সরকারের একটি সার্বক্ষণিক হটলাইন নম্বর ১৬১২২ (16122) চালু রয়েছে। যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করে ভূমির যে কোনো সেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন এবং একই সাথে কোনো কর্মকর্তা বা মধ্যস্বত্বভোগী দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগও দায়ের করতে পারবেন।

‎​ইউএনও মামুনুর রশিদ তাঁর বক্তব্যে ভূমি সেবার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার এবং এর সুনির্দিষ্ট খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, বর্তমানে নাগরিকেরা ঘরে বসেই ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.land.gov.bd এর মাধ্যমে অথবা নির্দিষ্ট মোবাইল অ্যাপ 'ভূমি অ্যাপ' (Land App) ব্যবহার করে খতিয়ান, পর্চা বা নামজারির আবেদন করতে পারছেন। আবেদন করার পর নাগরিকেরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন—বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ঘরে বসেই নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারছেন। শুধু তাই নয়, কোনো নাগরিক যদি সশরীরে অফিসে না এসে তাঁর কাঙ্ক্ষিত খতিয়ান বা পর্চাটি নিজের বাড়িতে পেতে চান, তবে ডাক বিভাগের (Courier/Post) নির্দিষ্ট ফি জমা দিয়ে ঘরে বসেই ডাকযোগেও তা সংগ্রহ করতে পারবেন।

‎​সরকারি সেবার স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি সাব-রেজিস্ট্রেশন প্রক্রিয়া, দলিলের জাবেদা নকল সংগ্রহ ও ভূমি অধিগ্রহণ শাখার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে মেলা প্রাঙ্গণে বেশ কিছু তথ্যবহুল স্টল স্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ভূমি সেবা সহায়তা কেন্দ্র, পিরোজপুর সদর; সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পিরোজপুর সদর; ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম শাখা (জেলা প্রশাসকের কার্যালয়); এবং পৌর ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ। ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত চলমান এই মেলায় উপস্থিত সকল সাধারণ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে ই-নামজারি ও পর্চার আবেদন প্রক্রিয়া সরাসরি প্রদর্শন করা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

‎ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

news image

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

news image

পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

news image

ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে

news image

বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন

news image

বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ

news image

ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা

news image

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

news image

টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

news image

মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন

news image

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন

news image

ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার

news image

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

news image

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

news image

খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ

news image

বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

news image

পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

news image

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

news image

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

news image

জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের 

news image

নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

news image

পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

news image

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

news image

গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান

news image

কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

news image

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক