ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

নিজেস্ব প্রতিবিদক ১৯ মে ২০২৬ ০৬:৩২ পি.এম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নব গঠিত সিটি করপোরেশন (বসিক) হিসেবে আত্মপ্রকাশ করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। নতুন এই সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। নিয়োগ পাওয়ার পরদিনই মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে  স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামীকাল (২০ মে) থেকেই বগুড়া পৌরসভা বিলুপ্ত হয়ে সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু করবে।
এর আগে গত রোববার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত পত্রের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবগঠিত এই সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
নতুন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন দায়িত্বও পালন করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগের সচিব  শহীদুল হাসান স্বাক্ষরিত এক সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকা (যেমন—ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ী) সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগদানের পর এম আর ইসলাম স্বাধীন বলেন, আমি  প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। সব মানুষকে সঙ্গে নিয়ে বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাবো।
তিনি বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করে বলেন, প্রাথমিকভাবে যে বরাদ্দ পাওয়া যাবে, তা দিয়ে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করা হবে। জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই বুধবার থেকেই বগুড়া পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি করপোরেশন রূপে কার্যক্রম শুরু হবে। আগামীকাল থেকে ইনশাল্লাহ দেশের ১৩তম সিটি করপোরেশন হবে বগুড়া।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি করপোরেশনটি অনেক বড় একটি সিটি করপোরেশন। বগুড়া পৌরসভাটি ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত। জনসংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি এবং আয়তনের দিক থেকে এটি রাজশাহী, খুলনা, সিলেটের চাইতে দ্বিগুণ।
তিনি বলেন, সিটি করপোরেশনের পরে এখানে আমরা নতুন উদ্যোগ নিয়েছি, বগুড়ার পানি সরবরাহ নিশ্চিত করবার জন্য সিটি করপোরেশন এলাকায় একটি ওয়াসা হবে এবং রাজউকের আদলে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবনা ডিও লেটার প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয় আমরা পাঠিয়েছি। বগুড়া সিটি করপোরেশন এলাকাকে আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসছি। যেটা সংক্ষেপে নাম হবে (বউক) বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্বাভাবিক কারণে পৌরসভা থেকে একটি শহর যখন সিটি করপোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বাড়বে। বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি করপোরেশনের নিজস্ব নীতিমালা প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট উন্নয়ন, ওভারপাস, উড়াল সেতু—এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার সিটি করপোরেশন আইনে দেওয়া রয়েছে।
বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের মাধ্যমে পুরো শহর ও এর আশপাশের বাসিন্দাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তবে নতুন এই সিটি করপোরেশনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন এবং বর্ধিত নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে প্রথম প্রশাসকের প্রধান চ্যালেঞ্জ এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
 

আরও খবর

news image

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

news image

পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

news image

ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে

news image

বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন

news image

বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ

news image

ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা

news image

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

news image

টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

news image

মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন

news image

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন

news image

ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার

news image

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

news image

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

news image

খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ

news image

বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

news image

পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

news image

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

news image

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

news image

জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের 

news image

নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

news image

পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

news image

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

news image

গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান

news image

কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

news image

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক