নিজেস্ব প্রতিবিদক ০১ জুন ২০২৬ ০২:৫৭ পি.এম
জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা মিস্টল ইসলাম পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করা এই শ্রমজীবী মানুষটি দীর্ঘদিন ধরেই অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। নিজের কোনো জমিজমা বা স্থায়ী বসতভিটা না থাকায় সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে।
তার বড় মেয়ে মিশু আক্তারের বিয়ে তিন মাস আগে কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী এলাকার নুর মোহাম্মদ তাওহীদের সঙ্গে সম্পন্ন হয়। তবে আর্থিক সংকটের কারণে মেয়ের বিদায় অনুষ্ঠান আয়োজন করতে পারেননি তিনি। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অসহায় এই পিতা।
পরে স্থানীয় মানবিক সংগঠন 'হৃদয়ে সৈয়দপুর-এর সঙ্গে যোগাযোগ করলে সংগঠনের সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনি সরকারের মাধ্যমে সহযোগিতার আশ্বাস পান মিস্টল ইসলাম।
এর ধারাবাহিকতায় গত রোববার রাতে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজন করা হয় মিশু আক্তারের বিবাহ বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা অর্থাভাবে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যথাযথভাবে উদযাপন করতে পারেন না। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই “হৃদয়ে সৈয়দপুর-এর মূল লক্ষ্য।
সংগঠনের উপদেষ্টা রবিউল আউয়াল রবি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে মেয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আবেগাপ্লুত হয়ে মিস্টল ইসলাম বলেন, অভাবের কারণে মেয়েকে বিদায় দিতে পারছিলাম না। হৃদয়ে সৈয়দপুর আমার পরিবারের পাশে দাঁড়িয়ে যে সহযোগিতা করেছে, তা কখনও ভুলবো না।
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের
বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী
ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম
সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা
হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা
লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
ময়মনসিংহে পশুর হাটে র্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস
উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল
ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৬৯ বস্তিবাসী পেল টিন
বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত
শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধনের ডাক
ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব
ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই
বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১
নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়
ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত