ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৩১ মে ২০২৬ ০২:৪০ পি.এম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মদিনাতুল আউলিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় সংগৃহীত কোরবানির পশুর ১৯৫টি চামড়া ক্রেতা না থাকায় বিক্রি করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো ক্রেতা না পাওয়ায় শেষ পর্যন্ত শুক্রবার আসর নামাজের পর চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। এমন চিত্র উপজেলার বিভিন্ন স্থানে দেখা যায়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর কোরবানির পশুর চামড়া বিক্রির অর্থ দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু চলতি বছর চামড়ার বাজারে চরম অস্থিরতা ও ক্রেতা সংকটের কারণে সংগৃহীত চামড়া বিক্রি করা যায়নি। ফলে বাধ্য হয়ে চামড়াগুলো মাটিচাপা দিতে হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা বলেন, একসময় কোরবানির চামড়া এতিমখানা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস ছিল। অথচ বর্তমানে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সিন্ডিকেট ও নানা অনিয়মের কারণে চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো।

স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, চামড়া খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এদিকে, ১৯৫টি কোরবানির চামড়া মাটিচাপা দেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে দেশের চামড়া শিল্পের সংকটের অন্যতম কারন প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বহু মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠান একই ধরনের সংকটে পড়বে এবং দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প আরও ক্ষতির মুখে পড়বে।
 

আরও খবর

news image

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news image

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

news image

বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা

news image

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

news image

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

news image

লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

news image

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল

news image

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু

news image

ময়মনসিংহ সিটি করপোরেশনের  ৬৬৯ বস্তিবাসী পেল টিন 

news image

বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

news image

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু নি‍‍হত

news image

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

news image

শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধনের ডাক

news image

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

news image

বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব

news image

ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

news image

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই

news image

বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

news image

নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়

news image

ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

news image

পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

news image

ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে

news image

বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন

news image

বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ

news image

ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা

news image

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

news image

টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন