ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৬ মে ২০২৬ ১১:১৫ এ.এম

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে চারজন আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক আগুন দিয়েছে।

রোবববার (২৪ মে) দুপুর ১২টার দিকের এ ঘটনায় বিকাল ৩টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেন-উপজেলার ইছামতি ডিগ্রি কলেজ পাড়ার রানীরবন্দর এতিমখানা মোড় এলাকার একই পরিবারের মোতালেব হোসেন (৬০) , তার স্ত্রী গুলিয়ারা বেগম (৫০) ও ছেলে বাঁধন (২২) এবং ইজিবাইক চালক গুলিয়ারা গ্রামের রায়হান (২৫)। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মোতালেব তার স্ত্রী ও ছেলেসহ ইজিবাইকে করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলেন। পথে রানীরবন্দর বাজারে রংপুরগামী একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক আটক করে আগুন দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য গেলে স্থানীয়রা রাস্তায় অবরোধ তৈরি করে ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত পাঠায়। এতে ড্রাম ট্রাকটি পুড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে চিরিরবন্দর থানা পুলিশ ড্রাম চলাচলে বিধি নিষেধ আরোপ এবং আহতদের চিকিৎসার আশ্বাস দিলে দুপুর ৩টায় অবরোধ তুলে নেয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, ৪ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও খবর

news image

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

news image

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

news image

লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

news image

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল

news image

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু

news image

ময়মনসিংহ সিটি করপোরেশনের  ৬৬৯ বস্তিবাসী পেল টিন 

news image

বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

news image

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু নি‍‍হত

news image

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

news image

শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধনের ডাক

news image

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

news image

বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব

news image

ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

news image

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই

news image

বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

news image

নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়

news image

ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

news image

পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

news image

ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে

news image

বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন

news image

বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ

news image

ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা

news image

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

news image

টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

news image

মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন

news image

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন

news image

ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার