ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন"

​নিজস্ব প্রতিবেদক ২৯ জুলাই ২০২৬ ০৫:৪৫ পি.এম

উত্তরায় হেযবুত তওহীদের বিরুদ্ধে কওমি মাদরাসাভিত্তিক একটি মহলের উস্কানি, মিথ্যা অপপ্রচার, হ্যান্ডবিল বিতরণ ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৬) সকালে উত্তরা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন, যা গত প্রায় ৩১ বছর ধরে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ প্রচার করে আসছে। কিন্তু সম্প্রতি একটি চিহ্নিত গোষ্ঠী ‘হেফাজতে ইসলাম’-এর ব্যানারে এবং কওমি মাদরাসাভিত্তিক একটি গ্রুপের নেতৃত্বে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক হ্যান্ডবিল প্রচার করছে। এমনকি জুমার খুৎবায় হেযবুত তওহীদের বিরুদ্ধে বিষোদগার, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর কনটেন্ট তৈরি এবং প্রকাশ্যে জবাই করার মতো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

​সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ১ আগস্ট নোয়াখালীতে পূর্বঘোষিত একটি মহাসমাবেশকে কেন্দ্র করে হেযবুত তওহীদের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনা চলছে। ইতিপূর্বে ২০১৬ সালে সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতার বাড়িতে হামলা চালিয়ে দুজনকে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল বলেও দাবি করা হয়।
​বক্তারা অভিযোগ করেন, মূলত কওমি অঙ্গনের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক অপরাধ ও শিশু নিপীড়নের বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল হেযবুত তওহীদকে টার্গেট করে দেশে কৃত্রিম সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে।

​সংগঠনের প্রধান দাবিগুলো:
১. হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, মিথ্যা হ্যান্ডবিল প্রচার ও ‘মব’ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
২. হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতার বাসভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং উত্তরাসহ সারা দেশে অবস্থানরত সদস্য ও তাদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. নোয়াখালীতে ১ আগস্টের উস্কানিমূলক সমাবেশসহ দেশব্যাপী সহিংসতামূলক যেকোনো তৎপরতা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

​সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের কাছে অবিলম্বে এসব উস্কানিদাতা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়।

আরও খবর

news image

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: মা ও নবজাতকের সার্বিক দায়িত্ব নিল নগরকান্দা উপজেলা প্রশাসন

news image

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন"

news image

১৪৪ ধারা অমান্য করে ঘরবাড়ির মালামাল ও ভিটার মাটি লুটের অভিযোগ

news image

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

news image

লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ

news image

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক

news image

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

news image

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই