ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ০৬:৩৬ পি.এম

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় মাদকবিরোধী কমিটির রাতভর অভিযানে ১০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক ব্যক্তিদের কমিটির সভাপতি শহীদুল ইসলামের বসতবাড়ির প্রধান ফটকের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন করেন। আদালত অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রশান্ত চৌহান (২৮)-কে ৭ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, নূর হাবিব (৩০)-কে ১০ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, আসাদুজ্জামান বাবু (২২)-কে ৫ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শামীমুল ইসলাম শামীম (৩১)-কে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মো. সোহাগ (২৫)-কে ৫ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মো. হাসমত আলী (৪২)-কে ৪ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, রাজীব আলী (২৫)-কে ৫ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, সুজন মিয়া (৩২)-কে ৫ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, তারা মিয়া (৬৭)-কে ১০ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং নাজমুল ইসলাম রাজু (৩০)-কে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে মাদকসেবন ও মাদক কারবারের অভিযোগ ছিল। এসব কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয়ভাবে গঠিত মাদকবিরোধী কমিটি নিয়মিত নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র বলেন, "মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্যের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, "মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাদক-সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এবিষয়ে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য (এমপি) জাকির হোসেন বাবলু বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কোন অবস্থাতেই মাদক বিরোধী আভযানে ঢিলে গতি সহ্য করা হবে না।

আরও খবর

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন