ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগদানের সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধান্বিত হতে পারেন বলে মন্তব্য করেছেন - বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: ২৪ ডিসেম্বার ২০২৪ ০৬:৪৩ পি.এম

চীনের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিহত করতে একটি প্রতিরক্ষা বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৩ ডিসেম্বর) এই আইন অনুমোদন করে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি নিশ্চিত করে সামরিক ব্যয় ৮৯৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হলো। সেনাসদস্যদের পরিবারে শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবার সংক্রান্ত একটি সুবিধা বাতিল নিয়ে আপত্তি থাকলেও বিলটিতে তিনি অনুমোদন দিয়েছেন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। 

বাইডেন বলেছেন, তার প্রশাসন সুবিধাটি বাতিল করার তীব্র বিরোধী ছিল। কারণ এর ফলে সন্তানদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা-বাবার প্রচেষ্টায় হস্তক্ষেপ করার পাশাপাশি একটি গোষ্ঠীকে তাদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে। 

সুবিধাটি বাতিল করায় সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগদানের সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধান্বিত হতে পারেন বলে মন্তব্য করেছেন বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, কোনও সেনাসদস্যকে দেশসেবা ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের মাঝে একটি দায়িত্ব বেছে নিতে বলা অনুচিত।  

গত সপ্তাহে সিনেটে ৮৫ ভোটে বিলটি অনুমোদনের পর বাইডেনের কাছে পাঠানো হয়। অবশ্য হাউজ স্পিকার মাইক জনসন শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের ধারাটি নিয়ে আপত্তি তোলার পর তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটও বিলটির বিরুদ্ধে মত প্রকাশ করেন। তারপরও ২৮১ ভোটে এটি অনুমোদিত হয়।  

বিলের আরেকটি প্রস্তাব নিয়েও আপত্তি করেছেন বাইডেন। কিউবার গুয়ানতানামো বে কারাগার থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বন্দিদের স্থানান্তরে অর্থের ব্যবহার বন্ধের প্রস্তাব করা হয়েছে। এইসব বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। 

এই বার্ষিক প্রতিরক্ষা অনুমোদন বিলের মাধ্যমেই পেন্টাগনের নীতিমালা পরিচালিত হয়। এবারের অনুমোদিত বিলে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের জন্য ১৪ দশমিক ৫ শতাংশ ও অন্যান্যদের জন্য ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। 

এছাড়া, চীনের আক্রমণাত্মক কার্যক্রম ঠেকাতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, তাইওয়ানে সামরিক সহায়তা প্রদানের জন্য তহবিল গঠন, নতুন সামরিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ও মার্কিন গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি। 

এই অনুমোদিত বিল ব্যয় সংক্রান্ত প্যাকেজের সঙ্গে সমন্বিত হতে হবে। 

আরও খবর

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে

news image

নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু

news image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন

news image

চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী

news image

তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে