ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

ব্যবসা গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা হারুন

বিশেষ প্রতিনিধি ২৯ মে ২০২৫ ০৬:৫২ পি.এম

চট্টগ্রাম মহানগরের ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মীর নাসির উদ্দিনের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত হারুনুর রশিদ বহাল তবিয়তে এলাকায় অবস্থান করছেন। তিনি সেখানে থেকে আওয়ামী লীগকে সুসংঘটিত করার চেষ্টা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। অবৈধ টাকায় গড়ে তোলা ব্যবসাসহ সম্পত্তি বিক্রির চেষ্টায় আছেন, এ কাজ সম্পন্ন হলেই দেশত্যাগ করবেন তিনি। হারুনুর রশিদের ঘনিষ্ঠ সূত্র এসব তথ্য জানিয়েছে। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে যেতে পারায় আওয়ামী লীগ নেতাদের দেশত্যাগ নিয়ে তৎপর হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে দেশে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা অনেকেই বিদেশ যাওয়ার চেষ্টায় আছেন। হারুনুর রশিদ তাদেরই একজন বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি ৩৯নং ওয়ার্ড এলাকার সচেতন কিছু মানুষ একজোট হয়ে হারুনুর রশিদের মত স্বৈরাচারের সহযোগীর দেশ থেকে পলায়ন ঠেকানোর উদ্যোগ হিসেবে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা বলেছেন, হারুনুর রশিদ ৫ আগস্ট সরকার পতনের আগে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সশরীরে অস্ত্রসহ অংশ নেন এবং নিজ দলকে আর্থিক সহযোগীতা করেন আন্দোলন দমানোর জন্য। এরপরও জনতার জয় হলে তিনি আত্মরক্ষায় ভারতে পালিয়ে যান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি দেশে ফিরে অনেকটা ঘরবন্দী করেন নিজেকে। তখন তার বিরুদ্ধে সাধারণ একটি মামলা হলে গ্রেপ্তার হন, কিছু দিন পরেই জামিনে বের হন।
এরপর থেকে তিনি লুকিয়ে থাকা দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে দেশবিরোধী ষড়যন্ত্র করে বেরাচ্ছেন।

অভিযোগ আছে, আওয়ামী লীগের আমলে টেন্ডারবাজি-চাঁদাবাজি করে ব্যাপক সম্পদ গড়েছেন হারুনুর রশিদ। সেই সম্পদ দিয়ে গড়ে তোলা ব্যবসা-বাণিজ্য গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় আছেন তিনি। ইতোমধ্যে তার ব্যবসা ও অন্যান্য সম্পদ বিক্রির জন্য বিভিন্ন লোকের সঙ্গে কথাও বলেছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগের দাপটে হারুনুর রশিদ এলাকার মানুষের ওপর ব্যাপক অন্যায়-অত্যাচার করেছেন। মানুষের সম্পদ জবর দখল করে লুটপাট চালিয়েছেন। যে কারণে তার মত অত্যাচারী, স্বৈরাচারের সুবিধাভোগী ও ছাত্র-জনতার বিরুদ্ধে থাকা নিষিদ্ধ সংগঠনের নেতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে হারুনুর রশিদ এর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি কোন রকমের মন্তব্য করতে রাজি হন নাই।

আরও খবর

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ

news image

লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

news image

বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল

news image

বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল