ময়মনসিংহ প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ০৫:১৮ পি.এম
ময়মনসিংহের গৌরীপুরে গরুর হাট ইজারায় নিকু বা সমাঝোতা বানিজ্যে কারণে ৪০ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। এ ঘটনার নেপথ্যে আর্থিক সুবিধায় কলকাঠি নেড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। এনিয়ে ইজারা বঞ্চিত ঠিকাদার এবং স্থানীয় প্রশাসনের ভেতরে-বাইরে সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে- উপজেলার সবচেয়ে বড় গরুর হাট ভুটিয়ারকোনা। সম্প্রতি এই হাটটির ইজারা বিজ্ঞপ্তি আহবান করে উপজেলা প্রশাসন। এতে হাট ইজারা নেওয়ার ইচ্ছায় ১১টি শিডিউল ক্রয় করে ঠিকাদারররা। কিন্তু সরকার দলীয় একটি রাজনৈতিক চক্র প্রভাব বিস্তার করে এ হাট ইজারাটি সমাঝোতার মাধ্যমে নিকু করে নেয়। এক্ষেত্রে নিকুর ইজারাটি আইনে বৈধ দেখাতে হাট ইজারার গড়মূল্য হারে ১ কোটি ২৪ লাখ টাকা নির্ধারণ করা হয। অথচ গত বছর এ হাটটির ইজারা মূল্য ছিল ১ কোটি ৬১ লাখ টাকা। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে কমপক্ষে ৪০ লাখ টাকা।
ইজারা বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার যোগসাজসে এই হাটের ইজারাটি সমাঝোতা করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। এতে তিনি প্রশাসনের সঙ্গে মোটা অঙ্কের টাকা ভাগবাটোয়ারা করে শিডিউল ক্রেতাদের ডেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে সমাঝোতা করতে বাধ্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিডিউল ক্রেতা বলেন- কোন ইজারায় প্রশাসন যদি নিকুর পক্ষে থাকে সেখানে প্রতিবাদ করা যায় না। তাছাড়া এখন প্রশাসনে সরকারী দলের প্রভাব রয়েছে। বিএনপি নেতা শহীদ প্রতিমন্ত্রীর লোক। তিনিই এসব নিয়ন্ত্রণ করছেন।
তবে একাধিকবার যোগাযোগ করেও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদের বক্তব্য জানা যায়নি। তিনি ফুন রিসিভ করেও বারবার সংযোগ কেটে দেন।
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, গৌরীপুর মোট কতগুলো হাট ইজারা হয়েছে, তা নথিপত্র দেখে বলতে হবে। এ সময় ইজারা সমাঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দ্রুত মোবাইল কলের সংযোগ কেটে দেন।
তবে নিকু বাণিজ্যের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আজিম উদ্দিন বলেন- লোকাল নিগুসিয়েশন হলে আমাদের কিছু করার থাকে না।’ রাজস্ব ফাঁকির বিষয়ে তিনি বলেন- বিগত ৩ বছরের গড়মূল্যে ভুটিয়ারকোনা হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে। তবে এখনো এ বাজার ইজারা চূড়ান্ত হয়নি, প্রক্রিয়া চলমান আছে।
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ
সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --
রাজবাড়ীতে ফ্রি লান্সিং এর নামে লাখ টাকা প্রতারণার অভিযোগ
বাখরাবাদ গ্যাস অফিসে ইমাম নিয়োগে অনিয়ম, কম্পিউটার অপারেটর দিয়ে চলছে ইমামতি!
ব্যবসা গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা হারুন
অর্থের বিনিময়ে মামলার ভিন্ন মোর , জোর করে মামলায় স্বাক্ষর করান ওসি- মামলার বাদী কালাম মোল্লা
“জনগণের টাকা দিয়ে খেলছে গভর্নর মনসুর! ২৬ হাজার কোটি ছাপিয়ে ধ্বংস করলেন অর্থনীতি, এবার জবাব চাই”
লাকসামে পলাতক চেয়ারম্যানের বহুতল ভবনে অবৈধ পানির সংযোগ!
মেট্রোরেলের চুরি যাওয়া জিনিসপত্রের তদন্তে সাংবাদিকদের উপর হামলা, ভাঙচুর এবং মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানা পুলিশ, একজন গ্রেপ্তার
পটুয়াখালীতে বন উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ?
দুর্নীতির পুরনো হিসাব মিলাতে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
নাসিক ২৫নং ওয়ার্ড সচিবকে অপসারনে গভীর ষড়যন্ত্র
ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা
সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন,দলিল লেখক,শশুর বাড়ির চক্রান্তে নিঃস্ব সোহাগ
রামগঞ্জে বাতিজা ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে চাচাকে হত্যার হুমকি