ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি  ০৮ এপ্রিল ২০২৬ ০৭:১৩ পি.এম

দিনাজপুরের সেতাবগঞ্জ এলাকায় পাওনা টাকা ফেরত না দেওয়া নিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ধার নেওয়ার পর তা পরিশোধ না করে উল্টো পাওনাদারের বিরুদ্ধেই বোচাগঞ্জ থানা-এ অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী পাওনাদার জানান, বিভিন্ন সময় প্রয়োজনের কথা বলে অভিযুক্তরা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেন। তিনি দাবি করেন, মানবিক দিক বিবেচনা করে নিজের ঘরের সম্পদ বিক্রি করে এবং কষ্টার্জিত অর্থ থেকে এই টাকা প্রদান করেছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তরা টাকা পরিশোধে গড়িমসি করছেন। এমনকি, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, কুচক্রী মহলের প্ররোচনায় অভিযুক্তরা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এদিকে, যাদের নাম প্রকাশ করা হয়েছে—পবিত্র সিংহ (পিতা: রঞ্জিত সিংহ), সরস্বতী (স্বামী: পবিত্র সিংহ), মোঃ লিটন (পিতা: শাহ আলম), মোঃ ইউনুছ খাঁ (পিতা: মোকসেদ আলি খাঁ), মুক্তার (পিতা: রঘুয়া), মোঃ জলিল পিতা আব্দুর রহিম, মোঃ আলম পিতা মজিবর রহমান এবং মোঃ রমজান (পিতা: বিশু)—তারা পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো অভিযোগের পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন বলে ভুক্তভোগীর দাবি। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, যেখানেই অভিযোগ করা হোক না কেন, তার পাওনা টাকা পরিশোধ করতেই হবে। তিনি আগামী ১৫ তারিখের মধ্যে সকল বকেয়া টাকা পরিশোধের জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, যাদের কাছে তার স্বাক্ষর করা স্ট্যাম্প রয়েছে, তারা দ্রুত তা ফেরত নিতে পারেন। তবে যারা পূর্বে আশ্বাস দিয়ে পরবর্তীতে তা ভঙ্গ করে গণস্বাক্ষরে অংশ নিয়েছেন, তাদের কোনো স্ট্যাম্প ফেরত দেওয়া হবে না। অন্যথায়, তিনি বাধ্য হয়ে দিনাজপুর সিভিল কোর্ট-এ দেওয়ানী মামলা দায়ের করবেন। এই অভিযোগের তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন।

আরও খবর

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ

news image

লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

news image

বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল

news image

বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল

news image

জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!

news image

যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড

news image

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ  কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী 

news image

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

news image

অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ 

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ 

news image

সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ  মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --