আর্ন্তজাতিক ডেস্ক: ০৬ জানু ২০২৫ ০৮:২৪ পি.এম
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শপথ গ্রহণের আগেই তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি, যুক্তরাজ্য এবং নরওয়ের মতো দেশগুলো।
আগামী ফেব্রুয়ারি মাসে জার্মানিতে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র প্রতি ইলন মাস্কের সমর্থন দেশটির রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। জার্মান ভাইস চ্যান্সেলর ও অর্থনীতি মন্ত্রী রবার্ট হাবেক মাস্কের সমালোচনা করে বলেছেন, ইলন মাস্ক, আমাদের গণতন্ত্র থেকে আপনার হাত সরিয়ে রাখুন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, এএফডি এমন একটি দল যারা পুতিনের রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের পক্ষে এবং ট্রান্স-আটলান্টিক সম্পর্ক দুর্বল করতে চায়। মাস্কের সমর্থন উদ্বেগজনক।
যুক্তরাজ্যে বিতর্কিত ভূমিকা
গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে ইলন মাস্ক ডানপন্থি রিফর্ম ইউকে দলের প্রতি তার সমর্থন প্রকাশ করেছিলেন। তিনি দলটির নেতা নাইজেল ফারাজের সঙ্গে প্রকাশ্যে দেখা করায় যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে মাস্ক সম্প্রতি রিফর্ম ইউকের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, যা ফারাজকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
নরওয়েতে প্রভাব বিস্তারের চেষ্টা
মাস্ক নরওয়ের রাজনীতিতে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন জানিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্তোরে। নরওয়ের জাতীয় সংবাদমাধ্যম এনআরকে’কে তিনি বলেন, সামাজিক মাধ্যমের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত এবং অর্থনৈতিক সম্পদে এতটা সমৃদ্ধ একজন মানুষের অন্য দেশের রাজনীতিতে এভাবে সরাসরি সম্পৃক্ত হওয়ার বিষয়টি খুব উদ্বেগজনক। গণতন্ত্রে এবং মিত্রদের মধ্যে এমন হওয়া উচিত নয়।
কিন্তু মাস্ক এমন চালিয়ে গেলে কী করা যাবে? কীভাবে দেশের রাজনীতিকে তার প্রভাবমুক্ত রাখা যাবে? নরওয়ের প্রধানমন্ত্রী মনে করেন, কেবল একটি উপায়েই তা সম্ভব। আর তা হলো- প্রত্যেক দেশের রাজনীতিবিদদের সম্মিলিতভাবে ইলন মাস্কের সঙ্গে দূরত্ব বাড়ানো।
সূত্র: ডয়েচে ভেলে
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে
নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে