ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

সাপোর্ট প্রকল্প বদলে দিচ্ছে নবাবগঞ্জের প্রান্তিক জীবনের চিত্র

বিশেষ প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ ০৪:০৬ পি.এম

 দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও আর্থিক সচ্ছলতার লক্ষণীয় অগ্রগতি দেখা যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের ধারাবাহিক কার্যক্রমের ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ, নবাবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ৩১৫টি সাওতাল ও তুরী পরিবারসহ প্রায় ৩ হাজার প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে 'সাসটেইনেবল লাইভলিহুডস ডেভেলপমেন্ট অব দ্য এক্সট্রিম পুওর কমিউনিটিজ (সাপোর্ট)' শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পটির আওতায় আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, নগদ সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, নারীভিত্তিক স্বনির্ভর দল গঠন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১২১টি নারীগ্রুপ গঠিত হয়েছে, যারা সঞ্চয় করছে, সুদবিহীন ঋণ গ্রহণ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্য ব্যাংক পরিচালনা করছে।
প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক জানান, এই প্রকল্প শুধু অর্থনৈতিক উন্নয়নের নয়, বরং প্রান্তিক জনগণের অধিকার সচেতনতা ও সংগঠিত হওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।
এছাড়া, অংশগ্রহণকারীদের জন্য গবাদিপশু পালন, হাঁস-মুরগি ও সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইসলামিক রিলিফের অ্যাডভোকেসি ও যোগাযোগ সমন্বয়কারী সফিউল আযম বলেন, ১৯৯১ সাল থেকে বাংলাদেশে কাজ করছে ইসলামিক রিলিফ। সকল শ্রেণির মানুষের মর্যাদা ও উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
স্থানীয় কিছু উপকারভোগী জানিয়েছেন, প্রশিক্ষণ ও সহায়তার ফলে তারা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যেমন, রঘুনাথপুর গ্রামের সাওতাল সনমনি কিসকু বলেন, এককালীন আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে তিনি গবাদিপশু পালন শুরু করেছেন এবং বর্তমানে সংসার চালাতে সক্ষম হয়েছেন। একই গ্রামের আরেক নারী, আরতি কিসকু জানান, প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসা শুরু করে তিনি এখন একটি মুদি দোকান পরিচালনা করছেন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগেও যুক্ত হচ্ছেন।
দলনেত্রী বিলকিস খাতুন বলেন, নেতৃত্ব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে। আগে যারা বিভিন্ন সেবার সুযোগ সম্পর্কে জানতেন না, এখন তারা সেবাগুলো গ্রহণ করতে পারছেন এবং নিজেদের প্রয়োজনীয় দাবি উত্থাপন করতে পারছেন।
শিক্ষাক্ষেত্রেও প্রকল্পটির কিছু উদ্যোগ রয়েছে। রঘুনাথপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন নাহার নিপা জানান, বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে কিশোরীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও অধিকার বিষয়ে প্রশিক্ষণের ফলে বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিষয়ে তারা সচেতন হয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, প্রান্তিক জনগণের উন্নয়নে ইসলামিক রিলিফের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই মডেল অন্য সংস্থাগুলোর জন্য অনুসরণযোগ্য।
প্রকল্পটির আওতায় জলবায়ু সহনশীল কৃষি, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, প্রতিবন্ধীদের সহায়তা, কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং স্কুলভিত্তিক স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে নবাবগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন মাত্রায় উপকৃত হচ্ছে বলে অনেকেই মনে করছেন। তবে দীর্ঘমেয়াদে এই পরিবর্তন টেকসই রাখতে সরকারি ও স্থানীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করা প্রয়োজন বলে বিশ্লেষকদের অভিমত।

আরও খবর

news image

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

news image

অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান

news image

বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ

news image

অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

news image

অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো

news image

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

news image

ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

news image

শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

news image

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি