ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর‌

ঝালকাঠি জেলা প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৪০ পি.এম

ঝালকাঠির রাজাপুরে ব্রীজের উন্নয়ন এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর। ব্রীজ নির্মাণের পরে জনভোগান্তি দূর হওয়ার কথা থাকলেও উল্টো সেখানে দুর্ভোগ বেড়েছে। ব্রীজ নির্মানের সময় খালের মধ্য খানে শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা হয়। ব্রীজের কাজ শেষ হওয়ার পরে তা পুরোপুরি অপসারণ না করায় চরম দূর্ভোগে পড়েছে স্থানীয়রা। সৃষ্টি হয়েছে জলবদ্ধতা,পানি না পেয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

উপজেলা সদরের বাজার সংলগ্ন খালে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি ব্রীজ নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় ৩ বছর আগে। ব্রীজ নির্মাণের সুবিধার্থে খালের মধ্যের দু পাশে গাছের পাইলিং পুতে বালু ভরাট করে নির্মাণ করা হয় শক্তিশালী বাঁধ। যে বাঁধ নির্মাণ ও অপসারণের জন্য বরাদ্ধ ছিলো মোটা অংকের টাকা। ব্রীজ নির্মাণের শেষে প্রায় ৩ বছর আগে তা হস্তান্তার করা হলেও এখন পযর্ন্ত অপসারণ করা হয়নি বাঁধ ও পুরনো লোহার বীব। স্থানীয়রা মিলে বাধেঁর কিছু অংশ অপসারণ করলেও এখনো অনেক অংশই রয়ে গেছে। যে কারনে ইতিমধ্যেই খালের অনেক অংশ ভরাট হয়ে গেছে। জনগুরুত্বপূর্ণ এই ব্রীজের পাশেই বসে বাজার। খালের মধ্যে পাইলিং এর গাছ পুরনো ব্রীজের লোহার বীম থাকায় এখানে থেকে কোনো নৌযান চলাচল করতে পারেনা। ইঞ্জিন চালিতো কোনো নৌযানে বাজারে মালামাল নিয়ে আসলেই পড়ে দূর্ঘটনার কবলে। জনগুরুর্তপূর্ণ এই খালের পানির উপড় নির্ভরশীল কয়েক হাজার হেক্টর ফসলি জমি। পর্যাপ্ত পরিমানে পানি না পেয়ে ব্যাহত হচ্ছে কৃষি কাজ,শঙ্কায় রয়েছেন কৃষকরা।

এটি ছাড়াও দক্ষিণ বাজার ও টিএন্ডটি সড়কে সেতু নির্মাণের পরে জনভোগান্তি দূর হওয়ার কথা থাকলেও উল্টো সেখানে দুর্ভোগ বেড়েছে। এসব খালের ওপর ব্রীজ নির্মাণ ও খাল খনন কাজ শেষ হলেও এর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। কালভার্ট নির্মাণের সময় দেওয়া মাটির বাঁধ পুরোপুরি অপসারণ না করা এবং খালের একটি অংশে খনন কাজ বন্ধ থাকায় আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। প্রায় চার মাস আগে বাইপাস সংলগ্ন টি এন্ড টি সড়কের কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণের সুবিধার্থে খালের মাঝখানে মাটির একটি শক্তিশালী বাঁধ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী কাজ শেষে বাঁধটি পুরোপুরি অপসারণ করার কথা থাকলেও, নামমাত্র কিছু মাটি সরিয়ে বাকি অংশ আগের মতোই ফেলে রাখা হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে খালের মধ্যে দেয়া বাঁধ অপসারণ এবং খালের অখননকৃত অংশ খনন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্থানীয়রা।

এ ব্যাপারে এলজিইডির রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানায়, আমরা সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে বাঁধ অপসারণ করার জন্য বলেছি। বাজারের ব্রীজের ঠিকাদার পলাতক রয়েছে। তার সকল কাগজপত্র ও বিলের কিছু অংশ আমাদের কাছে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে খাল থেকে বাঁধগুলো অপসারণ করা হবে।

আরও খবর

news image

বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

news image

ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর‌

news image

ডিমলায় নবম শ্রেণি ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

news image

দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান

news image

বোচাগঞ্জ থানার সেবার মান ও বিভিন্ন সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ

news image

পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা

news image

সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ

news image

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

news image

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

news image

ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

news image

গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় ৬ ঘোড়া জবাই, ৩ জনের কারাদণ্ড

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’

news image

অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি

news image

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী 

news image

ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ

news image

ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল

news image

দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

news image

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

news image

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

news image

দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়

news image

ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ

news image

লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী

news image

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা

news image

ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ

news image

ফেরিতে ওঠার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা  নদীতে  

news image

লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা