নিজস্ব প্রতিবেদক ২১ মে ২০২৫ ০৫:৪০ পি.এম
ঔষধ ব্যাবসায়ীদের দীর্ঘদিনের নানা দাবি আদায়ের লক্ষে সারাদেশের সাথে মিল রেখে একযোগে রাজবাড়ীতে মানববন্ধন করবে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি রাজবাড়ী জেলা শাখা। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সকল ঔষধের দোকান বন্ধ রেখে রাজবাড়ী প্রসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচী পালনের জন্য চিঠি দেওয়া হয়েছে ফার্মেসী মালিকদেরকে । কিন্তু বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঔষধের দোকান বন্ধ রেখে কর্মসূচী পালনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নি । ঔষধ একটি জীবন রক্ষাকারী উপাদান হওয়ায় এক ঘন্টা ঔষধের দোকান বন্ধ থাকলে ভোগান্তির শিকার হতে পারেন মূমুর্ষ রোগী বা স্বজনেরা । যেহেতু রাজবাড়ী সদর হাসপাতালে সকল ঔষধ পাওয়া যায় না , দূর্ঘটনা বা গুরুত্বপূর্ন অপারেশনের সময় এক ঘন্টা সকল ঔষধের দোকান বন্ধ থাকলে বিপাকে পড়তে পারেন যেকোন মানুষ ।
এ সংক্রান্তে ফেসবুকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি'র কেন্দ্রীয় কমিটি । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঔষধ ব্যাবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি’র আহবানে আগামী ২২ মে,২০২৫ খ্রি: বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে মানববন্ধন করার জন্য সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহোদয় আহবান জানিয়েছেন ৷
উল্লেখিত তারিখ ও সময়ে মানববন্ধন আয়োজনে স্ব স্ব জেলা শাখা কর্তৃক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো । কেন্দ্রীয় কমিটি'র বিজ্ঞপ্তিতে কোথাও এক ঘন্টা ঔষধের দোকান বন্ধের উল্লেখ না থাকলেও সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নের জন্য সকল ঔষধের দোকান মালিক ও কর্মচারীকে মানববন্ধনে উপস্থিত থাকার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি রাজবাড়ী জেলা শাখা ।
এ বিষয়ে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি রাজবাড়ী জেলা শাখা'র সভাপতি সেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে মানববন্ধন বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে । আমরা চিঠিতে এক ঘন্টা ঔষধের দোকান বন্ধ রাখতে বলেছি যাতে সবাই উপস্থিত হয় । কেউ না আসলে যে তাকে কোন চাপ দেওয়া হবে বা জরিমানা করা হবে ,বিষয়টি এমন নয় । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যনির্বাহী কমিটির সাথে পূর্বে কোন মিটিং করতে হয় না ।
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার