ঝালকাঠি জেলা প্রতিনিধি ০২ আগষ্ট ২০২৬ ০৫:১৯ পি.এম
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের লিখিত অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গালুয়া ইউনিয়নের পাকাপুল ও গালুয়া বাজার এলাকায় পুনঃতদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিসিবি ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে। পাশাপাশি নিজ নামে ট্রেড লাইসেন্স এবং কমপক্ষে ১০ টন পণ্য মজুদের উপযোগী নিজস্ব গুদাম থাকা বাধ্যতামূলক। ২০২৬-২৭ অর্থবছরের জন্য গালুয়া ইউনিয়ন থেকে ২৩ জন আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯ জন আবেদনকারীকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে ‘সীমা এন্টারপ্রাইজ’ ও ‘নামিরা এক্সপ্রেস’ নামে দুটি প্রতিষ্ঠানকে ডিলারশিপের জন্য সুপারিশ করা হয়।
তবে সুপারিশপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়। তাদের অভিযোগ, প্রতিষ্ঠান দুটির মালিক গালুয়া ইউনিয়নের বাসিন্দা নন এবং ইউনিয়নে তাদের কোনো মুদি দোকান বা গুদাম ছিল না। প্রাথমিক তদন্তের সময় ভুয়া তথ্য উপস্থাপন করে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের বলে দেখিয়ে ডিলারশিপের জন্য সুপারিশ নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ২২ জুলাই গালুয়া ইউনিয়নের বাসিন্দা ও টিসিবি ডিলারশিপের আবেদনকারী মো. মহারাজ হোসেন এবং সৈয়দা মেহেরুন্নেছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
রবিবারের পুনঃতদন্তে সীমা এন্টারপ্রাইজের নামে পূর্বে দেখানো মুদি দোকানের স্থানে একটি বাস কাউন্টার পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক স্বীকার করেন, মাত্র দুই দিন আগে পাকাপুল এলাকায় একটি ছোট দোকান চালু করেছেন। তবে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কোনো গুদাম দেখাতে পারেননি। অন্যদিকে নামিরা এক্সপ্রেসের নামে গালুয়া বাজারে পূর্বে দেখানো মুদি দোকান ও গুদামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তদন্তের সময় প্রতিষ্ঠানটির মালিকও উপস্থিত ছিলেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, আবেদনকারীদের তথ্য সরেজমিনে যাচাই-বাছাই করে প্রাথমিক প্রতিবেদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুনরায় তদন্ত করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাঁড়াশি অভিযানে কুড়িগ্রামে উন্মোচিত গাঁজা চাষ, গাঁজা গাছ উদ্ধার—গ্রেফতার চাষি
রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, পুনঃতদন্তে মিলল অভিযোগের সত্যতা
বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগে ঢাকায় মানববন্ধন
সুর লহরীর প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত
মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: মা ও নবজাতকের সার্বিক দায়িত্ব নিল নগরকান্দা উপজেলা প্রশাসন
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন"
১৪৪ ধারা অমান্য করে ঘরবাড়ির মালামাল ও ভিটার মাটি লুটের অভিযোগ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন
লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১
বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি
'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা
ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ
ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার
ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ