ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিকি আবারও বির্তকের শিকার গুলশানে বিলাশবহুল ভবনের বাসিন্দা হিসেবে

আর্ন্তজাতিক ডেস্ক: ০৯ ফেব্রু ২০২৫ ০৮:১৫ পি.এম

যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশে একটি বিলাসবহুল ভবনের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিলেন বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ঢাকার অভিজাত গুলশান এলাকায় অবস্থিত ‘সিদ্দিকস’ নামে ১০ তলা ভবনটি তার পরিবারের নামে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে টিউলিপ লন্ডনের ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন, তখন ঢাকার কর্মকর্তারা ভবনটিকে তার স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেন। আদালতের নথি ও সংবাদ প্রতিবেদনে এর আগে বাংলাদেশে আরও চারটি সম্পত্তির সঙ্গে টিউলিপের নাম এসেছে।
সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস এক প্রতিবেদনে উল্লেখ করেন, টিউলিপ সিদ্দিক ‘জনসাধারণকে বিভ্রান্ত করেছেন’। তিনি আওয়ামী লীগের এক নেতার দেওয়া ঢাকার একটি ফ্ল্যাটের বিষয়ে ভুল তথ্য দেন। এ ঘটনায় শেষ পর্যন্ত সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। গত আগস্টে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার সরকারের বিরুদ্ধে বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে, যেখানে অন্তত দেড় হাজার মানুষ নিহত হন। তার শাসনামলে বিরোধীদের ওপর দমন-পীড়ন, নির্বিচার আটক এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও অভিযোগ উঠেছিল।

সম্প্রতি শেখ হাসিনার এক বক্তব্যের পর বিক্ষোভকারীরা তার ধানমন্ডির বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বাড়ির কাচের দরজার ভাঙা ফ্রেমে টিউলিপ সিদ্দিকের গ্র্যাজুয়েশনের ছবি ঝুলছিল, আর পেছনে আগুন জ্বলছিল।
দুর্নীতির অভিযোগ ও সম্পত্তি নিয়ে প্রশ্ন
টিউলিপ সিদ্দিকের গুলশানের বাড়িটি ২০১০-এর দশকে নির্মিত হয়। নথি অনুসারে, ২০১৪ সালের মে মাসে এটি তার বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে তালিকাভুক্ত ছিল।

১০ তলা এই ভবনে বিলাসবহুল দুই ও তিন বেডরুমের ফ্ল্যাট, ছাদবাগান ও বারান্দা রয়েছে। তবে এটি তার বাবা শফিক আহমেদ সিদ্দিক, দাদা বা পুরো পরিবারকে সম্মান জানিয়ে নামকরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

একটি সূত্র বলছে, ভবনটি টিউলিপ সিদ্দিকের পরিবারের সদস্যদের মালিকানাধীন জমির ওপর নির্মিত। তবে লেবার পার্টি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্প্রতি গাজীপুরের কানাইয়া এলাকায় ‘টিউলিপস টেরিটরি’ নামে পরিচিত একটি পারিবারিক বাগানবাড়ির বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। বাড়ির দেয়ালে ও বাগানে এই নাম লেখা রয়েছে। তবে টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তিনি ওই সম্পত্তির মালিক নন।

এছাড়া, তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাৎ এবং ঢাকায় পারিবারিক জমি অবৈধভাবে বরাদ্দ নেওয়ারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তার মুখপাত্র বলেছেন, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিককে এ নিয়ে কোনো তদন্তকারী সংস্থা বা কর্তৃপক্ষ যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

আরও খবর

news image

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

news image

পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়

news image

উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান

news image

যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে-

news image

আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার

news image

ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা

news image

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান

news image

ইরানের নবনিযুক্ত নেতার নির্দেশনায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

news image

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দাবি করে ট্রাম্প

news image

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

news image

রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন

news image

দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের

news image

ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন

news image

এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন

news image

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত

news image

ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু

news image

উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন

news image

মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস

news image

নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।

news image

‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প

news image

শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী

news image

প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে

news image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প

news image

তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন

news image

ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক

news image

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প

news image

ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি

news image

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে

news image

যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে